Friday, 3 February 2023

নাবিক / রেটিংস ভর্তির বিজ্ঞপ্তি

 সরকারি ও বেসরকারি মেরিন একাডেমীতে ২০২৩ শীতকালীন ৬ মাসের নাবিক/ রেটিংস কোর্সে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ পরিবহন অধিদপ্তর কর্তৃক অনুমোদিত একাডেমিতে ৬ মাসের নাবিক/রেটিংস কোর্সে প্রশিক্ষণের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

আন্তর্জাতিক মানের সমুদ্রগামী জাহাজে নাবিক/রেটিংস হিসেবে যোগদানের লক্ষ্যে নৌ পরিবহন অধিদপ্তর কর্তৃক - ২০২৩ (শীতকালীন) প্রি-সী নাবিক (রেটিং) কোর্সে ভর্তির জন্য অনলাইনে আবেদন আহবান করা যাচ্ছে।

বিভাগ সমুহ
১. ডেক
২. ইঞ্জিন
৩. স্টুয়ার্ড
৪. কুক
৫. ফিটার-কাম-ওয়েল্ডার।

💊আবেদনের যোগ্যতাঃ

(ক) বয়সঃ ১৬-০২-২০২৩ ইং তারিখে সাধারণ প্রার্থীদের বয়সসীমা ১৬ হতে ২৫ বছর, ডিপ্লোমাধারী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ২০ হতে ৩৫ বছর এবং নৌবাহিনীর প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ২৫ হতে ৪৫ বছর। প্রার্থীর এসএসসি/সমমান সনদে রেকর্ডকৃত বয়স বিবেচনা করা হবে। বয়স সম্পর্কিত অন্য কোন সনদ কিংবা হলফনামা গ্রহণ করা হবে না।

(খ) আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা (যে কোন একটি গ্রুপে আবেদন করতে পারবে)ঃ ডেক, ইঞ্জিন, স্টুয়ার্ড ও কুক নাবিক (গ্রুপ-১): ন্যূনতম এসএসসি, জিপিএ সর্বনিম্ন ২.৫ অথবা সমমানের।

ফিটার-কাম-ওয়েল্ডার নাবিক (গ্রুপ-৩)ঃ সরকার অনুমোদিত কোন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে মেরিন / মেকানিক্যাল/ পাওয়ার / অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং / শিপ বিল্ডিং এ ডিপ্লোমা পাশ অথবা ন্যূনতম এসএসসি/

সমমান পরীক্ষা Guides ২ (দুই) বছর মেয়াদী ট্রেড কোর্স পাশ অথবা ন্যূনতম এসএসসি/সমমান বিটাক বা সমমানের ভিতান থেকে ওয়েল্ডিং অথবা মেশিন শপে ৩ মাসের প্রশিক্ষন

উচ্চতাঃ ন্যূনতম ৫'২"

ওজনঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থার BMI চার্ট মোতাবেক BMI ন্যূনতম ১৭ এবং সর্বোচ্চ ২৭ । যেমন উচ্চতা ৫'২" এর ক্ষেত্রে ৪২-৬৭ কেজি।

দৃষ্টিশক্তিঃ
ডেক রেটিংদের জন্য দুই চোখ ৬/৬ এবং অন্যান্য রেটিংদের জন্য দুই চোখ কমপক্ষে ৬/১২ লিখিত এবং সকল নাবিককে বর্ণান্ধতামুক্ত (কালার ব্লাইন্ডনেস) হতে হবে।

হবে।

💊কোটাঃ

(ক) সিডিসিধারী (মৃত, অবসরপ্রাপ্ত বা কর্মরত) নাবিকদের সন্তানের জন্য অনধিক ৫% কোটা সংরক্ষিত থাকবে। নাবিক সন্তান কোটা পূর্ণ না হলে সেক্ষেত্রে অবশিষ্ট আসন মেধার ভিত্তিতে

পূরণ করা হবে। (খ) দক্ষ প্রশিক্ষণার্থী রেটিং (নাবিক) নির্বাচনে নৌবাহিনীর নাবিক শাখার প্রাক্তন নৌ-সেনাদের জন্য ১০% কোটা সংরক্ষিত থাকবে। নৌবাহিনীর কোটা পূর্ণ না হলে সে স্থলে মেধার ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের মধ্য থেকে নির্বাচন করা হবে।

💊চূড়ান্ত নির্বাচন পদ্ধতির ধাপসমূহঃ

(ক)এস.এস.সি/ সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এবং ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের মূল্যায়ণ করা হবে।

এস.এস.সি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ২০ গুণ ১০০ নম্বর (সর্বোচ্চ);

ভর্তি পরীক্ষার পদ্ধতিঃ নৈর্ব্যত্তিক (MCQ) পদ্ধতিতে মোট ১০০ টি প্রশ্ন থাকবে। প্রশ্নগুলোর বিষয় ভিত্তিক নম্বর বিভাজন নিম্নরূপ:- গণিত-৩০, ইংরেজী-৩৫, বাংলাদেশ ও সাধারণ জ্ঞান-৩৫

(খ) ভর্তি পরীক্ষার পাশ নম্বর ৪০%।

(গ) পরীক্ষার সময়, ৯০ মিনিট।

💊চূড়ান্তভাবে মনোনীত নাবিকগণ বিভিন্ন সরকারি ও বেসরকারি মেরিটাইম প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রশিক্ষন
শেষে সনদপ্রাপ্ত হবেন।

💊💊মেরিন /

অনলাইনে আবেদন পদ্ধতিঃ

এসএসসি/ নৌপরিবহন অধিদপ্তরের ওয়েবসাইট (dos. gov. bd) এর মাধ্যমে অনলাইনে আবেদন গ্রহন করা হবে। আবেদনের নির্দেশিকা বর্ণিত ওয়েবসাইটে প্রদান করা হয়েছে।

💊💊আবেদন ফি ৩৫০/- (সকল সার্ভিস চার্জ সহ)।

💊💊আবেদন করতে ভিজিট করুনঃ www. dos. gov. bd

সহযোগিতার জন্য Message RUHUL AMIN on WhatsApp এ যোগাযোগ করুন

💊আবেদন ও লিখিত পরীক্ষার তারিখ/সময়/ কেন্দ্রঃ

পরবর্তীতে মোবাইলে এসএমএস/ওয়েবসাইট এর মাধ্যমে জানানো হবে।

💊আবেদনের শেষ তারিখঃ

১৬ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিঃ

💊বিশেষ নির্দেশনাঃ

সরকারি মেরিটাইম ইনস্টিটিউট হতে পাশকৃত সকল নাবিকদের চাকরির বিষয়ে স্ব স্ব ইনস্টিটিউট সকল ধরনের সহযোগিতা প্রদান করবে। বেসরকারি মেরিটাইম ইনস্টিটিউট। কর্তৃপক্ষ নাবিকদের জাহাজে চাকরি দিতে বাধ্য থাকবে। সরকারি ও বেসরকারি মেরিটাইম ইনস্টিটিউট নাবিক (রেটিং) ভর্তির ক্ষেত্রে তাদের নিজস্ব নিয়মাবলি অনুসরণ করবে এবং তাদের প্রশিক্ষণ খরচে ভিন্নতা রয়েছে।

💊💊সতর্কবাণীঃ

!!! কোন ব্যক্তি ভর্তির নিশ্চয়তা দিয়ে আপনার নিকট অর্থ দাবী করলে নিশ্চিত জেনে রাখুন যে আপনি প্রতারিত হচ্ছেন। যে কোন প্রকার সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে !!!!

বিস্তারিত জানতে বা আমাদের মাধ্যমে আবেদনের সাপোর্ট পেতে যোগাযোগ করুন।

Please visit our office for geeting more details regarding admission
Thanking you


 

No comments:

Post a Comment