Friday, 3 February 2023

CDC যেভাবে Renew / নবায়ন করবেন


সিডিসি রিনিউ করার নিয়মাবলী:
১. ২০১৮ এবং ২০১৯ এ যাদের সিডিসির মেয়াদ শেষ হবে তারাই নতুন ১০ বছর মেয়াদি মেশিন রিডেবল সিডিসি নিতে পারবে।
২.ফি ৩০০০ টাকা, ভ্যাট ৪৫০।
মোট ৩৪৫০ শিপিং অফিসের রূপালী ব্যাংকের বুথে জমা দিতে হবে। মেডিকেল আপডেট করা লাগলে আরো ৩০০ টাকা সহ মোট ৩৭৫০ টাকা ব্যাংকে দিতে হবে।মেডিকেল আপডেটের ব্যাপারে সিডিসি শাখা থেকে জেনে নিতে হবে।
৩.সিডিসি শাখা থেকে ফর্ম নিয়ে পুরণ করতে হবে।
৪.ফর্মের সাথে সিডিসির ছবি সহ পেইজের ফটোকপি,লাস্ট ভয়েজের পেইজের ফটোকপি এবং মেডিকেলের পেজের ফটোকপি, পোর্ট হেলথ সার্টিফিকেট এর ফটোকপি জমা দিতে হবে।
৫. ২ কপি পাসপোর্ট ও ২ কপি ৩৪x২৭ মি মি ছবি ম্যাট পেপারে লাগবে( আগ্রাবাদ সেন্ট মার্টিনের নিচে চৈতি স্টুডিও তে সিডিসির ফটো বললেই হবে।)ছবি অবশ্যই হালকা কালারের শার্ট পরে তুলতে হবে।ছবির উপর সই করা হয়।স্টুডিও তেই শার্ট আছে।
৬. প্রত্যেকদিন ১০ টা সিডিসি ইস্যু করা হয়। তাই সকাল ৯.৩০ এর মধ্যে কাজ শুরু করলে ওই দিনই সিডিসি নেয়া সম্ভব।

No comments:

Post a Comment