Favorite song for #MARINERS
ওরে নীল দরিয়া
আমায় দে রে দে ছাড়িয়া
বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে
কান্দে রইয়া রইয়া
কাছের মানুষ দূরে থুইয়া
মরি আমি ধর ফড়াইয়া রে
দারুণ জ্বালা দিবানিশি
অন্তরে অন্তরে
আমার এত সাধের মন বধুয়া হায় রে
কি জানি কি করে
ওরে সাম্পানের নাইয়া
আমায় দে রে দে ভিড়াইয়া
হইয়া আমি দেশান্তরী
দেশ বিদেশে ভিড়াই তরী রে
নোঙ্গর ফেলি ঘাটে ঘাটে
বন্দরে বন্দরে
আমার মনের নোঙ্গর পইরা রইছে হায় রে
সারেং বাড়ির ঘরে
এই না পথ ধইরা
আমি কত যে গেছি চইলা
একলা ঘরে মন বধুয়া আমার
রইছে পন্থ চাইয়া।
No comments:
Post a Comment