Marine officer & মেরিন ইন্জিনিয়ারিং Profession এর Study Pattern + Job Section টা কিছুটা আলাদা।
Step-1: নরমালী ০২ বছর Pre-Sea (Bachelor of Maritime Science, Engineering/Nautical) শুধু BMA (Bangladesh Marine Academy, Chittagong) এ করানো হয় যেটা সরকারী।
২-১ প্রাইভেট একাডেমী ব্যাতিত বাকী গুলোর (Graduation Program + Training skill) খুবই নিন্মমানের। এদের চাকুরীর বাজারটাও সীমিত।
Step 2: Graduation Complete হলে সকল সা্টিফিকেট যাচাই সাপেক্ষে সরকারী শিপিং অফিস, Chittagong হতে স্যীমানবুক বা CDC issue করা হয়। এই সীম্যান বুক হল মেরিনারদের Sea-Passport যেখানে তার চাকুরীকৃত সকল জাহাজের বিবরনী থাকবে। BMA Cadet দের জন্য এটি সহজ প্রক্রিয়া হলেও প্রাইভেট Academy Cadet জন্য So difficult & Struggling Process.
Step 3: CDC ইস্যু হলে প্রথমত ১২ মাস সমুদ্রগামী জাহাজে Cadet Ship (same term as Professional Internship) করতে হয়।
Step 4: Cadet Ship শেষে DG shipping, Dhaka এর Under এ Competency Exam (যোগ্যতা সনদ) দিতে হয় যেটিকে Mariner রা সিওসি -৩ (Certificate of Competency -3) বলে থাকেন। এই পরীক্ষা Singapore, Australia, UK তে ও দেওয়া যায় যদিও খুবই Costly.
Step 5: COC-3 Complete হলে মেরিনাররা অভিজ্ঞতানুসারে,
JUNIOR ENGINEER— J/Officer (Deck)
(০৬-১২ মাস Experience এর পর)
4TH ENGINEER— 3RD Officer (Deck)
(০৯-১৮ মাস পর)
3RD ENGINEER— 2nd Officer (Deck)
Rank পর্যন্ত চাকুরী করতে পারেন।
Step-6: COC-3 এর পর ১৮-২৪ মাস জাহাজে চাকুরী অভিজ্ঞতার পর মেরিনাররা COC-2 Exam দেন। এরপর সকল সার্টিফিকেট যাচাই সাপেক্ষে তাদের COC-2 Certificate Issue করা হয়।
এরপর 2ND Engineer / Chief Officer Rank পর্যন্ত চাকুরী করা যায়।
Step 07:
COC-2 র পর ১২-১৮ মাস সমুদ্রগামী জাহাজে অভিজ্ঞতায় COC-1 বা Class-1 এ উত্তীর্ন হলে Chief Engineer বা Captain Liscense দেওয়া হয়।
** মেরিনাররা Ship ছাড়াও পাওয়ার প্লান্ট, পোর্ট Authority, Ship/DockYard, Surveyor জব করে থাকেন।

No comments:
Post a Comment