Sunday, 12 February 2023

মেরিনাররা জাহাজে যে কাজগুলো করেন

 #জাহাজে_তোমাদের_কাজটা_কি???

জানি সব মেরিনারদের কাছে খুব কমন একটি প্রশ্ন, আমি অন্তত কাউকে কখনো উত্তর দেই নি, দেখি আজ উত্তর টা এইখানে বের করে আনতে পারি কিনা!!
যদি এক কথায় বলতে যায়, "আমরা আপনাদের আমানত এর বাহক হিসেবে কাজ করি,আপনাদের আমানত গুলো সহীহ সালামত ভাবে দুনিয়ার এক প্রান্ত হতে অপর প্রান্তে পৌঁছে দেই.... প্রশ্ন করতে পারেন, কই আমি (আপনি) ত আপনাদের(আমাদের) কোন আমানত দেই নি, তো আপনারা কোন আমানত এর কথা বলছেন????
জী!! আমি সেই আমানত এর কথা বলছি, যা আপনি এখন গায়ে পরে আছেন, সেই আমানত এর কথা বলছি যা দিয়ে আপনি লাঞ্চ বা ডিনার, সেহেরী কিংবা ইফতার করেন, যে গাড়ি কিংবা বাস করে অফিস, আদালত, স্কুল কিংবা ভার্সিটি যাওয়া আসা করেন,.. হ্যা ভাই, আমরা আপনাদের খাওয়ার ধান,গম,ময়দা, ভোজ্যতেল হতে শুরু করে সকল খাদ্যসামগ্রী আমানতদার হিসেবে আপনাদের জন্যে বহন করে নিয়ে আসি(Bulk Carrier ship),.... আপনি যে Toyota Axio থেকে BMW 7 series ব্যবহার করেন নাহ তা ও আপনাদের হাতের নাগালে এনে দেই(Ro Ro vessel ), আবার এই গাড়ি চালানোর জন্যে যত জালানী তেলের দরকার হয় নাহ,সেই জালানী তেল Shell, British Petroleum,পেট্রোনাস,কিংবা শেভরন এর মত জায়ান্ট দের কাছ থেকে বহন করে আমরাই আপনাদের হাতের নাগালে পৌঁছে দেই (Tanker Ship),... আজ বাংলাদেশ কে সারা দুনিয়া চিনে শুধু গার্মেন্টস শিল্প দিয়ে, আপনাদের এই #Made_in_Bangladesh ট্যাগ দেওয়া গার্মেন্টস প্রোডাক্টস গুলো আমরাই সারা দুনিয়াতে পৌঁছে দিয়েছি, কিংবা আজ যে Adidas,Nike,G.Armani,Gucci ব্লা ব্লা ব্যবহার করছেন নাহ,তা ও আমরাই আপনাদের হাতের নাগালে এনে দেই (Container Vessel), শুধু তাই নয়, কোরবানের ঈদে,পাঠা বলিতে, কিংবা প্রতিদিন ঘরে বসে যে গরু ছাগল খাচ্ছেন নাহ,তা ও আমাদের ই আমানত সরুপ নিয়ে আসা লাগে (Cattle Carrier Ship), খুব ত মোমবাতি জালাচ্ছেন, শয়ে শয়ে স্টিল মিলস,সিমন্ট ফেক্টরী হচ্ছে, বিদ্যুৎ এর পাওয়ার প্লান্ট ও নাকি হচ্ছে অনেক, বাকি ইন্ডাস্ট্রি গুলোর কথা বাদ ই দিলাম, সেসব প্রতিষ্ঠানের কাচা মাল কি জানেন???,সেই Ferrari এর ফ্যাক্টরি হোক কিংবা Mcdonalds এর কিচেন হোক কিসের উপর ভিত্তি করে সেসব প্রতিষ্ঠান গড়ে উঠে জানেন যেখানে হাজার হাজার মানুষের জীবিকার উপায় থাকে??, কিংবা সারা পৃথিবীর সকল ক্যামিস্টদের কথাই বলি!! কিসের কথা বলছি?? জী ভাই,ক্যামিকেল এর কথাই বলছি,সালফিউরিক এসিড,হাইড্রোক্লোরিক এসিড,গ্লাইকল কিংবা হাজার হাজার টন সোডিয়াম হাইড্রোক্সাইড এর মতন ভয়ানক কার্গো থাকে সেই লিস্টে.... যে ক্যামিকেল এর উপর ভিত্তি করে সারা পৃথিবীর সকল শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠে,সেই ক্যামিকেল আমরাই মৃত্যুর ঝুঁকি নিয়ে,পৃথিবীর একপ্রান্ত হতে আরেক প্রান্তে পৌঁছে দেই (Chemical Tanker) , খাবার রান্না করতে ত আবার গ্যাস ও লাগে,সেই পেট্রোলিয়াম হোক আর ন্যাচেরাল গ্যাস হোক, সেই গ্যাস ও কিন্ত আমরাই পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে দেয় (LNG or LPG Ship) জীবন ঝুঁকি টা এইখানে আরো বেশী, জাহাজ নাহ বলে ভাসমান বোমা বলা যায়,ছোট্ট একটি ভুল,আর মুহুর্তেই সব অতীত হতে বিন্দু মাত্র সময় নিবে নাহ.....
আবার জিজ্ঞেস করুন তোমরা জাহাজে কি কর?? কাজ কি তোমাদের??!!
জী ভাই, আমরা জাহাজে থেকেই পৃথিবীর সকল দেশের অর্থনৈতিক চাকা ঘুর্নায়মান রাখি, পৃথিবীর সকল দেশের অর্থনীতির মেরুদণ্ড সেই দেশের এক্সপোর্ট ইমপোর্ট এর উপর নির্ভরশীল, মূল্যস্ফীতি, কিংবা কোন দেশের ডলার এর মান নির্ভর করে,সেই দেশের রপ্তানীর হার কত টুকু তার উপর, এক কথায় যদি বলি, আপনার সব কিছুর আমানতদার আমরাই ছিলাম,সেই আপনার ভাতের প্লেটের সিরামিক হোক, আর দাত মাজার টুথ ব্রাশ টাই হোক নাহ কেন!!.......... আর আমানতের পেছনে আমাদের ত্যাগ দেয়া লাগে সব কিছু,সেই নিজের সন্তানের জন্মের প্রথম মূহুর্ত হোক,আর মা কে কবরে দেওয়ার আগে শেষ মুখ খানি দেখার মূহুর্ত হোক! পরিবারের সাথে ঈদ,কিংবা জন্মের পর একসাথে বেরে ওঠা বোনটির বিয়ে ত আসছে পরের কথা!! ... হ্যা ভাই আমরা খুব পাষান, খুব সার্থপর, কারণ আমরা Rifat এর মতন দশ মাস সাগরের বুকে কাটিয়ে,বাড়ি ফেরার ঠিক দুই মাস আগে লাশ হয়ে নিজের মা এর বুকে ফিরি!! এতটাই সার্থপর যে,একবার ও ভাবি নাহ আমার লাশ বুকে নেওয়ার পর আমার মা এর বুকের উপর দিয়ে কি যাবে!! আমার সন্তান কিংবা স্ত্রীর উপর দিয়েই বা কি যাবে!! ......তবু ও আমরা থেমে থাকি নাহ, আবার যাই অই দুর বিশাল প্রশান্তের বুকে, কি কাজ করতে যাই জানেন???... অই যে, আপনাদের আমানত বহন করতে,..... পুরষ্কার দিতে ইসলাম ভুল করেনি, ইসলাম আমাদের "মোসাফির" নাম দিয়েছে, জাহাজে থাকা অবস্থাই নামাজ আমাদের উপর ফরজ নয় ( প্রতি ওয়াক্তে তাই আমরা কছরের নামায আদায় করি), ইসলাম সাগর কে রহমত এর স্থান বলে ঘোষনা করেছে!!......কথা হল আজ হোট করে এইসব কেন বলছি!!!
কারণ,আমাদের সাগরে যেতে কখনো নিষেধ করবেন নাহ, জানি আমাদের প্রিয়জনেরা আমাদের হারাতে চায় নাহ বলেই, আমাদের নিষেধ করেন.... কিন্ত কি করব, রিফাতের ভাষায় যদি বলি "আব্বু বুঝলা আমরা হলাম এক দল সাদা হাস, তুমি বল হাস রা কি ডাংগায় থাকতে পারে!! আমাদের জায়গা হল পানি, আমরা পানিতেই সাচ্ছন্দবোধ করি".....
তাছাড়া আল্লাহ রাব্বুল আলামীন নিজেই বলেছেন, সাগরে ভাসমান সকল কিছু তিনি নিজেই নিয়ন্ত্রন করেন!! তো আমাদের ত ভয়ের কিছু নেই!!... শুধু সামনের বিশাল ঢেউ টি পার হওয়ার অপেক্ষা মাত্র...........

No comments:

Post a Comment