নিজেই নিজের পাসপোর্ট রিনিউ করুন
পাসপোর্ট রিনিউ কি?
পাসপোর্ট একটি নির্দিষ্ট সময় পরে মেয়াদউত্তীর্ণ হয়ে যায়। মেয়াদউত্তীর্ণের তারিখ আপনার পাসপোর্টে লেখা থাকবে Date of Expiry এর নিচে। তখন আপনাকে আপনার শহরের পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট রিনিউ করাতে হবে।
পাসপোর্ট রিনিউ ফি কত?
সাধারণঃ ৩,৪৫০টাকা। সময় ২-৩ সপ্তাহ।
আর্জেন্টঃ ৬হাজার সামথিং। আমি সাধারণটি করিয়েছি বলে এই ফি সঠিক খেয়াল নেই।
রিনিউ ফি ছাড়া আর কোন ফি আছে কি?
যদি আপনি মেয়াদউত্তীর্ণ হবার তারিখের আগে রিনিউ করে ফেলেন তাহলে আর কোন ধরণের ফি নেই।
যদি মেয়াদউত্তীর্ণ হবার পর যান, তাহলে উপরের রিনিউ ফি সহ অতিরিক্ত ফাইন ৩৪৫টাকা। একদিন পার হলেও ৩৪৫টাকা, এক বছর হলেও ৩৪৫টাকা। ২বছর হলে ৩৪৫*২, এভাবে সময় অনুযায়ী ফাইন ধরা হয়।
কিভাবে রিনিউ করবেন?
১. পাসপোর্ট অফিসে গিয়ে রিনিউ ফর্ম নেবেন। (বিনামূল্যে)
২. এবার রিনিউ ফি জমা দেবেন সোনালী/ঢাকা/ট্রাস্ট ব্যাংকে। আরো কিছু ব্রাঞ্চ থাকতে পারে, ফর্ম নেবার সময় জিজ্ঞেস করলে বলে দেবে।
ব্যাংকে গিয়ে বলবেন পাসপোর্ট রিনিউ করাবেন। ওরা স্লিপ দিবে, টাকা দেবেন ব্যাস।
*ঢাকার ক্ষেত্রে পাসপোর্ট অফিসের পাশেই এসব ব্যাংক ব্রাঞ্চ আছে, হেটে গেলেই পাবেন।
৩. এবার ১নম্বর ধাপ এ নেয়া ফর্মটি ফিল আপ করবেন। পাসপোর্ট এর সাথে মিলিয়ে। খুবই সাধারণ একটা ফর্ম।
৪. ফর্মটি ফিল আপ করে আপনার পাসপোর্ট এর এক কপি ফটোকপি (কালার/ব্ল্যাক ওয়াইট একটা হলেই হল) সহ মেইন পাসপোর্ট নিয়ে পাসপোর্ট অফিসে যাবেন।
৫. অফিসে গিয়ে লাইনে দাড়িয়ে আপনার ফর্মটি ভেরিফাই করাবেন এবং সর্বেশেষে আরেক বুথে আপনাকে একটা ফর্ম দেবে। সেখানে উল্লেখ থাকবে কবে পাসপোর্টটি আপনি পাবেন। ২-৩সপ্তাহ লাগে সর্বোচ্চ।
খেয়াল রাখবেনঃ
* ৫ নম্বর ধাপ থেকে যার পাসপোর্ট তাকে নিজে যেতে হবে।
* সাথে অবশ্যই পাসপোর্ট এর মেইন কপি রাখবেন
* আফিসের আশেপাশে গেলেই আপনাকে দালালেরা ফলো করতে থাকবে। তাদের সুন্দর করে বলুন যে আপনি একাই একশ! মানে তাদের দরকার নেই এই আরকি।
* ৫ নম্বর ধাপে অবশ্যই সকাল ১২.৩০টার মাঝে অফিসে ঢুকে যাবেন। ওদের সময় ১.৩০টা পর্যন্ত।
* যেকোন সমস্যায় অফিসিয়াল পোষাক পরিহিত স্টাফদের কাছে প্রশ্ন করুন। তাদের ব্যবহার আমার কাছে খুবই আন্তরিক লেগেছে।
সম্পূর্ণ কাজ করতে সময় লাগতে পারে দেড় থেকে ২ঘন্টা (যদি না লাইন খুব বেশি হয়)। ব্যাস হয়ে গেল আপনার পাসপোর্ট রিনিউ!
দালালমুক্ত একটি সিস্টেম গড়তে আপনাকে আমাকেই এগিয়ে আসতে হবে। চলুন এগিয়ে যাই।
No comments:
Post a Comment