Tuesday, 28 February 2023

মেরিনারের স্ত্রীর চিঠি

 #মেরিন_ইঞ্জিনিয়ার_কে_বিয়ে_কেন_?

#আমার বিয়ের পরে অনেক বার অনেক পরিচিত এবং কাছের মানুষ দের কাছে একটা প্রশ্নের সম্মুখীন হয়েছি।এত প্রফেশন থাকতে মেরিন ইঞ্জিনিয়ার কে বিয়ে কেন?
আমি তাদের প্রশ্নের জবাবে তাদের পাল্টা প্রশ্ন করে জানতে চেয়েছিলাম,মেরিন ইঞ্জিনিয়ার কে বিয়ে নয় কেন?
#তাদের ভাষ্য মতে______
১.মেরিনরা ছয় মাস পানিতে (জাহাজে) থাকে আর ছয় মাস ডাঙায়(ছুটি)। বছরে ছয় মাস সংসার করতে পারে এ কেমন জাতের সংসার হলো?
২. ছয় মাস জাহাজে থাকে।কার সাথে থাকে না থাকে কে দেখতে যায়?
৩.মেরিনদের বউরা দীর্ঘ ছয় মাস স্বামী বিরতি থাকায় তাদের চরিত্র নষ্ট হয়ে যায়।
৪. বাচ্চ কাচ্চা হলে সময় দিতে পারবে না সারাবছর।
৫.বিবাহিত ছেলে হয়ে ৬ মাস বউ এর থেকে দূরে থকলে চরিত্ত্র ভালো থাকে না।
ব্লা ব্লা ব্লা............ অনেক কথা
#এবার আসি প্রশ্নের জবাবে।
আমি একজন মেরিন ইঞ্জিনিয়ার এর স্ত্রী। আমার কাছে মনে হয় একটা মানুষ তখনই দিনের আলোকে মুল্যায়ন করতে পারে যখন সে রাতের গাড় অন্ধকার কে কাছে থেকে দেখে।আমি বছরে ছয় মাস আমার স্বামীকে কাছে পাই।আর এই কাছে পাওয়াটার আনন্দ টা আমি অনুভব করি বাকি ছয় মাস একা কি করে ছিলাম ভেবে।পয়েন্ট এ আসি হ্যাঁ_______
১. মেরিনাররা ছয় মাস পরিবার থেকে দূরে থাকে তাই একজন মেরিনার তার পরিবার কে অন্তর দিয়ে ভালোবাসতে জানে।পরিবারকে তারা পাওনার চেয়েও বেশী মুল্যায়ন করে।
২.একজন মেরিনার এর পৃথীবির প্রায় সব দেশ এই বিচরনের সুযোগ হয় তাই তাদের মেন্টালিটি হয় অনেক উন্নত।তারা সামাজিকতা বুঝে।তারা আদর করতে জানে,কদর করতে জানে।
৩.একজন মেরিনার তার সংসারের হাজার সপ্নকে লালান পালন করে।প্রতিটা সংসারে একজন স্ত্রী তার স্বামীর কাছে কতটুকু মুল্য পায় আমার জানা নেই।তবে প্রতীটা মেরিন ইঞ্জিনিয়ার এর স্ত্রী তার স্বামীর কাছে মহারাণী হয়ে থাকে।
৪. দীর্ঘ সময় পরে সংসারের ভিতরে আসে বলে এরা এদের সংসার কে জান দিয়ে আগলে রাখেতে পারে।
নিজের সন্তান নিজের স্ত্রীকে প্রতিবার ই নতুন করে ভালোবাসতে পারে।
৫.একজন মেরিনার তার প্রতিটা পয়সা সৎ ভাবে উপার্জন করে থাকে।জাকে বলা যায় হালাল রোজগার।
৬. একজন মেরিনার প্রায় পুরো পৃথীবির এক ভাগ স্থল আর তিন ভাগ জলেই বিচরন করে।মহান আল্লাহ রাব্বুল আলামিন এর সৃ্ষ্টির নেয়ামত তারা যতটা দেখার সুযোগ পায় আমরা পাই না।আমরা সাধারনেরা পার্থিব জগত নিয়ে অশিকাংশই মেতে থাকি কিন্তু তারা আল্লাহভীরু হয়।
৭.মেরিনাররা প্রত্তেকেই একজন করে মুসাফির। যতক্ষণ তারা পানির উপরে থাকে তাদের উপরে নামাজ কসর করে পড়তে হয়।কারন সমুদ্র হলো পবিত্র স্থান।শান্তির স্থান।
#এবার আসি চরিত্রের কথায়।দেশের বাহিরে থাকলে তার চরিত্র খারাপ এই ধারনা কি আসলেই সত্যি? দেশের মানুষ কি সবাই চরিত্রবান? যে ভালো সে জগতের সব খানেই ভালো। আর যে খারাপ সে দেশের মাটিতেও খারাপ।নিজের সঙ্গীকে বিশ্বাস করতে শিখুন।আমি আমার স্বামীকে বিশ্বাস করি।১০০% করি।কারণ, সে সেই বিশ্বাস টা অর্জন করছে।
#একবার ভাবুন তো, দেশে যারা চাকরি বা ব্যাবসা করে তারা সারাবছর তাদের বউ এর সাথে ঘুমায় এক বিছানায়।এবং আমার মতে তারা বাস্তবেই ঘুমায়।কারন,তারা সারাদিন গরু খাটা খাটে আসে ক্লান্ত থাকে।বউ এর সাথে বাচ্চার সাথে ভালো মন্দ কথা বলার এনার্জি টা কয়জনের থাকে? কয়দিন থাকে? তারা কি আসলেই তাদের স্বামী বা স্ত্রীর সাথে সারাবছর থাকে? একজন আর এক জন কে সময় দেয়?
#যদি যুক্তির কথায় আসি তাহলে___________
আমি বছরে ছয় মাস আমার স্বামীকে আমার কাছে পাই।তবে ছয় মাসের প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট প্রতিটা দিন প্রতিটা রাত সবটাই আমার।আর যখন সে বাকি ছয় মাস জাহাজে থাকে,তখনও তার প্রতিটা মূহুর্ত কাটে ঘরে ফেরার তাড়নায় ঘরের মানুষদের কথা ভেবে।
একটা কথা আছে বাংলা প্রবাদে,"দাঁত থাকতে মানুষ দাঁতের মর্যাদা বুঝে না।এই কথা ধরেই আজ বলছি, একজন মেরিনার স্ত্রী তার স্বামীর মর্যাদা টা বুঝে।আর একজন মেরিনার ও তার স্ত্রীর মর্যাদা বুঝে। ওই যে,সব সময় সাথে থাকিনা হয়ত তাই।
তাই আমি গর্বিত যে, আমি একজন মেরিন ইঞ্জিনিয়ার এর স্ত্রী
জাহাজী জীবন সম্পর্কে মানুষ জেনে যত টা না মন্তব্য করে তার চেয়ে অধিক মন্তব্য করে না জেনে।আর এক শ্রেণী আবার এমন যে, কেউ সুখে থাকলে তাকে খোঁচানো টা আশে পাশের মানুষ দের সভাব হয়ে দাঁড়ায়।কারন তারা অন্যের সুখ দেখতে অভ্যস্ত নয়।তাদের অসস্তি লাগে অন্যের সুখে। এমন হিংসাতক মানুষীকতা পরিহার করা উচিত।

#সকল মেরিনারদের জন্য অঢেল সম্মান আর শ্রদ্ধা রইল। ভালো থাকুক সকল মেরিনার ভালো থাকুক তাদের পরিবার। শুভ কামনা
___একজন মেরিনার স্ত্রী___
ভালো লেগেছে তাই শেয়ার করলাম

Sunday, 26 February 2023

Approved Crew Manning Agent List

 

অনুমোদিত নাবিক নিয়োগকারী এজেন্টস
নং
প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা
লাইসেন্স নম্বর এবং মালিকের নাম
লাইসেন্সের মেয়াদ
০১।

ইউনিকর্ন শিপিং সার্ভিসেস লিঃ, ফিনলে হাউজ(৪র্থ তলা), ১১ আগ্রাবাদ বা/এ চট্রগ্রাম, ফোন নংঃ +৮৮০ ৩১ ৭১২৪৮৩ ফ্যাক্স নংঃ +৮৮০ ৩১ ৭১৩৯৮৩ ই মেইলঃ unicornchittagong@unicornship.com, ওয়েভঃ www.unicornship.com

এমএলএ - ০০২ ক্যাপ্টেন এ.টি.এম আনোয়ারুল হক

২৭-০৫-২০২৪

০২।

রিলায়েন্স শিপিং সার্ভিসেস। নূর চেম্বার, (৩য় তলা) ৩৪, আগ্রাবাদ কর্মাশিয়াল এরিয়া, চট্টগ্রাম-৪১০০। ই-মেইল: crew@relianceshipping.net

এমএলএ-০০৩

স্বত্ত্বাধিকারী:

ক্যাপ্টেন মোহাম্মদ আবুল খায়ের

২৯-০৫-২০২৪

০৩।

ইউনিভার্সেল শিপিং সার্ভিসেস, হোম টাউন কমপ্লেক্স, ঢাকা। ফোন নংঃ +৮৮০ ২ ৯৩৪৭৮৬৭, ০১৯১১৪২০৮৬৬   ই মেইল: kak.uss.bd@gmail.com, rhs.uss.bd@gmail.com, ওয়েভঃ www.universalbd.org

এমএলএ - ০০৪ কে. এ. কবির

২৮-০৫-২০২৪

০৪।

হক এণ্ড সন্স লিঃ. রুমানা হক টাওয়ার, ১২৬৭/এ, গোসাইল ডাংগা, আগ্রাবাদ, চট্রগ্রাম ফোন : +৮৮০ ৩১-৭১৬২১৪-৬, ৭১০২৬৬, ফ্যাক্স : ৮৮০-৩১-৭১০৫৩০, ৭১০২৮৮, ই-মেইল:haqsinsctg@haqsons.com

এমএলএ - ০০৮ এমদাদুল হক চৌধুরী

ব্যবস্থাপনা পরিচালক

২৯-০৫-২০২৪

০৫।

জেএফ (বাংলাদেশ) লিঃ. ফিনলে হাউস, আগ্রাবাদ বা/এ, পেঃ বক্স নং. ১১৮, চট্রগ্রাম. ফোন :+৮৮০ ৩১-৭১৬৩২১-৫ ফ্যাক্স : ০৩১-৭১০০০৬, ৭১০২০৭, ই-মেইল: cgpcrew@jfbdltd.com, info@jfbdltd.com  ওয়েভ:www.jfbd.com

এমএলএ - ০০৯ আহমদ কামরুল ইসলাম চৌধুরী

২৮-০৬-২০২৪

০৬।

মেরিন(এজেন্সী) সার্ভিসেস লিঃ, বাড়ী নং-১(৪র্থ তলা) লেন-৫, ব্লক -১, রোড-১ হালিশহর হাউজিং এস্টেট, পোঃ- রামপুর, চট্রগ্রাম. ফোন নং : +৮৮০ ৩১ ৭২৭৫৭৭, ফ্যাক্স : +৮৮০ ৩১ ৭২৭৫৭৬ ই মেইল:operation@masbd.info, ওয়েভ:www.masgroupbd.com

এমএলএ - ০১১

২৮-০৬-২০২৪

০৭।

সিগমা শিপিং লাইন্স, বাড়ী নং ৫সি, জাকির হোসেন রোড, পাহারতলী, চট্রগ্রাম, খুলশী, চট্রগ্রাম ফোন নং: +৮৮০ ৩১ ৭১১৩১৭, ফ্যাক্স নং: +৮৮০ ৩১ ২৫২০৫৩৬  ই মেইল-mailsigmaship@colbd.com

এমএলএ - ০১৩ শেখ মোহাম্মদ রফিকুল ইসলাম

১১-০৬-২০২৪

০৮।

বে শিপিং সার্ভিসেস, দি হ্যাভেন(৫ম তলা), ১৩৩৫/এ, নিকুঞ্জ আ/এ, দক্ষীণ খুলশী, চট্রগ্রাম-৪২০২. ফোন নং: +৮৮০ ৩১ ২৫১৩৮৭৯, মোবাইল +৮৮ ০১৮৩৩৩৬৩৪৪৮, ফ্যাক্স নং: +৮৮০ ৩১ ২৫১৩৮৭৮, ই মেইল: crew@bayshipping.net

এমএলএ - ০২২ মোঃ আজাদুর রহমান

১৩-০৮-২০২৩

০৯।

ইণ্টারন্যাশনাল মেরিন সার্ভিসেস, বাড়ী নং. ৩১৭, রোড নং.১৪ সিডিএ, আগ্রাবাদ, চট্রগ্রাম, ফোন নং: +৮৮০ ৪৪৩-৪৪৮২০২৬, মোবাইল: ৮৮ ০১৭১৫ ০২৪১৬৭, ০১৭১৮২২৭৪১১ ফ্যাক্স নং: +৮৮০ ৩১ ৮১৬৮৯৫,  ই মেইল:iimt@techno-bd.net.

এমএলএ - ০২৩ ক্যাপ্টেন জাফর আহমেদ

১০-০৯-২০২৩

১০।

পিআইএল (বাংলাদেশ) লিঃ. আইআইউইসি টাওয়ার(৫ম তলা), প্লট নং- ০৯, শেখ মুজিব রোড, আগ্রাবাদ বা/এ, চট্রগ্রাম. ফোন নং: +৮৮০ ৩১ ৭১৩৩০১-৬, ৭২৭৭৯১ ফ্যাক্স নং: +৮৮০ ৩১ ৭১০৩০১  ই মেইল: mail:pildhk@citechco.net

এমএলএ - ০২৪  সাবার হোসেন চৌধুরী

২০-১০-২০২৩

১১।

কেএসএফ শিপিং সার্ভিসেস,   বাড়ী নং-১৩১(৩য় তলা), রোড নং-১৭, সিডিএ আ/এ আগ্রাবাদ, চট্রগ্রাম. ফোন নং: +৮৮০ ৩১ ৭১১০২৩, ৭১১৭৩৭, ফ্যাক্স নং: +৮৮০ ৩১ ৭১০৭৫৬

এমএলএ - ০২৫ এ.কে.এম. ফয়সাল

১২-০৫-২০২৪

১২।

এনওয়াইকে লাইন্স(বাংলাদেশ) লিঃ, ল্যাণ্ড ভিউ কমার্সিয়াল সেণ্টার(১৪ তলা), ২৮ দক্ষীন গুলশান বা/এ, গুলশান সার্কেল-২, ঢাকা-১২১২, ফোনঃ : +৮৮০ ২ ৮৮৫২৭০৩, ফ্যাক্সঃ +৮৮০ ২ ৮৮৫২৭০৫, ই-মেইল :bgd-info@bd.nykline.com

এমএলএ - ০২৬ এ.জেড.এম তরিকুল ইসলাম

১০-০৫-২০২৪

১৩।

ব্লুষ্টার সার্ভিসেস, ব্লুষ্টার হাউজ, বাড়ি নং: ১২, রোড নং: ০৯, ব্লক নং: জে, বারিধারা (প্রগতি সরণী রোড), ঢাকা-১২১২, মোবাইল: +৮৮০-১৮১৯২১৭০৯৩, টেলিফোন: +৮৮-০২-৫৮৮১৪৯৭৩, ই-মেইল: info1@bluestarbd.com, ওয়েব: www.bluestarbd.com

এমএলএ-০২৮, মেজর এম. তানিম হাসান (অবঃ)

২৩-০৩-২০২৪

১৪।

এভার চিয়ার মেরিন সার্ভিসেস, সুইট নং ৭০৩(৭ম তলা), সাউথ ল্যাণ্ড সেণ্টার, ০৫ আগ্রাবাদ বা/এ, চট্রগ্রাম-৪১০০ ফোন নং : +৮৮-০২৩৩৩৩১৯৪৮৫, +৮৮-০২৩৩৩৩১৯৪৮৭ মোবাইল: +৮৮-০১৮১৯৩৮৫৪৭৪ ফ্যাক্স : +৮৮-০৩১-২৫২৩৮৩৭, ই-মেইল: info@evercheerbd.com, evercheersl@ctgtel.net,  ওয়েভ: www.evercheerbd.com 

এমএলএ - ০৩০ মোহাম্মদ আব্বাস উদ্দিন ম্যানেজিং ডাইরেক্টর

অনুমোদন মেয়াদ উত্তীর্ণ

১৫।

শোরলাইন সার্ভিসেস লিঃ, দেলোয়ার ভবন(৪র্থ ), ১০৪ আগ্রাবাদ বা/এ, চট্রগ্রাম-৪১০০, ফোন নং : +৮৮-০২-৩৩৩৩ ২২৮১৪-১৫, ফ্যাক্স : +৮৮-০২-৩৩৩৩ ১১২৬৮, ই-মেইল: info@shorelinebd.com,  ওয়েভ: www.shorelinebd.com

এমএলএ - ০৩৫ এম নাজমুল হোসাইন টুটুল ম্যানেজিং ডাইরেক্টর

২১-১১-২০২৪

১৬।

এস. কে. ইঞ্জিনিয়ারিং, বাড়ী নং- ১১৫৯/১, শাহাপুর, জামালপুর,  ফোন নং : +৮৮-০১৭১৫০৩২৮৬২ ইমেইল: info@slengineering.info

এমএলএ - ০৩৬ মোঃ আব্দুল মান্নান

১৫-০৪-২০২৩

১৭।

এশিয়া মেরিন এজেন্সী, আল-রাজী কমপ্লেক্স(সপ্তম তলা), স্যুট নং- ডি-৭০১, ১৬৬-১৬৭, শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মরনী, পুরানা পল্টন, ঢাকা-১০০০, ফোন নং : +৮৮০-২-৯৫৫৬৭৬৮, ৯৫৫৬৭৬৯ ফ্যাক্স নং: +৮৮০-২-৯৫৫৬৭৭০, ইমেইল:infoama@asiatelnet.com

এমএলএ - ০৪০ মোঃ রিয়াজ রহমান

১০-১০-২০২৩

১৮।

বি.এন.এফ শিপিং সার্ভিসেস, স্কাই লার্ক পয়েণ্ট, স্যুট নং-জি২(৬ষ্ট তলা),  ২৪/এ বিজয় নগর নগর, ঢাকা-১০০০, ফোন নং : +৮৮০-২-৯৩৪২৯৮৭, ফ্যাক্স নং: +৮৮০-২-৯৩৫০১২৭, ইমেইল:bnfshipping@gmail.com

এমএলএ - ০৪৪ হাবিব মোহাম্মদ সাইফুল্লা

২৭-০৬-২০২৪

১৯।

এ্যাকুয়ামেরিন বাংলাদেশ লিমিটেড, কমফোর্ট নিকেতন , বাড়ী-৭৭, ফ্ল্যাট-২বি, রোড-৪, ব্লক-বি , নিকেতন, গুলশান, ঢাকা, ফোন নং : +৮৮০-২-০৮৪০৫৯১-৯৩০১৭৮৬ ৪৩৪ ৬৪২  ইমেইল:crewing@aquamarinebd.com, ওয়েভ: www.aquamarinebd.com  

এমএলএ - ০৪৭

১৫-০৮-২০২৪

২০।

মার্কেণ্টাইল শিপিং লাইন্স লিঃ, ফ্রেশ ভিলা, বাড়ী নং- ১৫, রোড নং- ৩৪ গুলশান-১, ঢাকা-১২১২, ফোন নং : +৮৮০-২ ৯৮৮৯৪৯০, ফ্যাক্স নং: +৮৮০-২-৯৮৮৪৮৯৬, ই-মেইল: info@meghnag

এমএলএ - ০৫১ মোঃ মোস্তফা কামাল

১৩-০২-২০২৩

২১।

ব্রেভ রয়েল মিপ ম্যানেজমেণ্ট(বিডি) লিঃ, কবির মঞ্জিল, (৩য়তম তলা) শেখ মুজিব রোড, আগ্রাবাদ বা/এ, চট্রগ্রাম, ফোন নং : +৮৮০-৩১-২৫১০৪৫৭, ২৫১৪৭৮০, ফ্যাক্স নং:-+৮৮০-৩১-২৫১০৪৫৮, ইমেইল:info@vmlbd.com

এমএলএ - ০৬০ মোহাম্মদ শাহজাহান  ব্যবস্থাপনা পরিচালক

৩০-০৩-২০২৩

২২।

ভেনগার্ড মেরিটাইম লিমিটেড, আফরিফ চেম্বার, ৯৮-আগ্রাবাদ বা/এ, চট্রগ্রাম ফোন নং : +৮৮০-৩১ ২৫১০৪৫৭ ফ্যাক্স নং:+৮৮০-৩১-২৫১০৪৫৮,ই-মেইল: info@vmlbd.com

এমএলএ - ০৬১ নাফিদ নবী, পরিচালক

৩০-০৩-২০২৩

২৩।

সী-গোল্ড শিপিং সার্ভিসেস, বাড়ী নং ১৩(নীচ তলা), রোড নং-৩, লেন নং-৫, ব্লক-কে, হালিশহর, চট্টগ্রাম। ফোন নং : +৮৮০-৩১-৭১৭১৩২,মোবাইল নং:+৮৮-০১৮২৭৫৬৬৪৮৫  ই-মেইল: latif@seagoldshippingbd.com, ওয়েব: www.seagoldshippingbd.com

এমএলএ - ০৬৩ মোঃ আব্দুল লতিফ ব্যবস্থাপনা পরিচালক

০৬-০৩-২০২৪

২৪।

ইস্ট কোস্ট শিপিং লাইন্স লিঃ, ইস্ট কোস্ট হাউজ, ১৩৮/এ  সিডিএ আ/এ, রোড নং- ০১, আগ্রাবাদ, চট্রগ্রাম। ফোন নং : +৮৮০-৩১-৭১০০১০, +৮৮০-৩১-৭১৩২৬৬, মোবাইল নং:+৮৮-০১৭৫৫৫৯৬৪৪৯  ই-মেইল: Eastcoast@ecg.com.bd, ওয়েভ :www.ecg.com.bd

এমএলএ - ০৬৫ আজম জে. চৌধুরী চেয়ারম্যান

০৪-০৩-২০২৪

২৫।

সী কিং মেরিন সার্ভিসেস লিঃ, ১০ম তলা, আকতারুজ্জামান সেন্টার, ২১/২২ আগ্রাবাদ বা/এ, চট্রগ্রাম। ফোন নং : +৮৮০-৩১-৭১৭২৫৩, ফোন নং:+৮৮-০১৮৪৪১৭৭২৫৫  ই-মেইল: operation@skmsbd.com, ওয়েভ :www.skmsbd.com

এমএলএ - ০৭০ আনিছুর রহমান

১৭-০৬-২০২৪

২৬।

নাফ মেরিন সার্ভিসেস, পোর্ট ল্যাণ্ড সাত্তার টাওয়ার(৫ম তলা), ১৭৭৬স্ট্রাণ্ড রোড, বারিক বিল্ডিংয়ের  পূর্বে, আগ্রাবাদ, চট্রগ্রাম, ফোন নং : +৮৮০-৩১-৭১৭৩০৮-০৯, 2518660, ফ্যাক্স নং: +৮৮০-৩১-৭১৬১০১, ইমেইল: info@naafmarine.com,

এমএলএ - ০৭৩ ক্যাপ্টেন মোঃ সালাউদ্দীন চৌধুরী

০৯-০৯-২০২৪

২৭।

জিএসপি মেরিন সার্ভিসেস, বাড়ী নং- ৩৩(২য় তলা), রোড নং-০৩, ও.আর. নিজাম রোড, পূর্ব নাছিরাবাদ, চট্রগ্রাম, ফোন নং : +৮৮০-৩১-৬৫২৩৩৭, মোবাইল: ০১৮ ২০৫৪ ৭৪৩৩

এমএলএ - ০৭৫ ক্যাপ্টেন রশিদুল হাসান চৌধুরী

০৯-০৯-২০২৪

২৮।

ফাজিলা মেরিন, বাড়ী নং-৩৯, রোড নং-০৭, সেক্টর-১২, উত্তরা, ঢাকা          ফোন নং : +৮৮০-২-৫৫০৮৫৪৩৯, ফ্যাক্স নং: +৮৮০-২-৫৫০৮৫৪৩৯,  ইমেইল: fazilamarine@yahoo.com, info@fazilamarine.com, Web:  www.fazilamarine.com

এমএলএ - ০৭৬  জাহাঙ্গীর হোসেন

১০-০৯-২০২৪

২৯।

এ.জেড. শিপিং সার্ভিসেস, সিলভার ক্যাসটেল, ব্যাপারি পাড়া মসজিদ, সিডিএ বাই লেন, আগ্রাবাদ, চট্রগ্রাম. ফোন নং : +৮৮০-৩১-২৫২৪৪৮৬, ২৫২৮৫৮১, ২৫২০০৮৬(আবাঃ) Cell: 880-1711380599, 880-1919380599, 880-1676071615, ইমেইল: gaffarazshipping@gmail.com

এমএলএ - ০৮০ মোঃ আব্দুল গাফ্ফার

১০-০৪-২০২৩

৩০।

সীফ্যারার্স প্লেসমেণ্ট সার্ভিসেস, হাউজ নং- এক্স৬১/১, রোড-৩, ব্লক-এ চাদগাঁও আ/এ, চট্রগ্রাম. এবং বাড়ী নং-১, রোড নং-১, লেন-৫, ব্লক-এল, হালিশহর হাউজিং এস্টেট, চট্রগ্রাম. ফোন নং : +৮৮০-৩১-২৫১৬৩১৪,   ফ্যাক্স নং: +৮৮০-৩১-৭২৩১৬১, ইমেইল:seafarersplacementservices@gmail.com

এমএলএ - ০৮১ মোছাঃ শাহেদা কাশেম

০৩-০৮-২০২৩

৩১।

জেএআর ওয়ার্ল্ড মেরিন(প্রাঃ) লিমিটেড, এনায়েত আলী মেম্বারর্স  হাউজ, মধ্য হালিশহর, মুন্সীপাড়া, পোঃ আনন্দ বাজার, থানা বন্দর, চট্রগ্রাম এবং মিলিনিয়াম প্লাজা(৪র্থ  তলা), ২৯০৫ আগ্রাবাদ এক্স. রোড, চট্রগ্রাম. ফোন নং : +৮৮-০৩১-২৫৩০০১১, ফ্যাক্স নং: +৮৮০-৩১-২৫১৪০৮৮,  ইমেইল:shipmanning@jarship.com, jar@jargroup.biz

এমএলএ - ০৮২ মোঃ জিন্নাত আরী

০৩-০৮-২০২৩

৩২।

আটলান্টিক শিপিং সার্ভিসেস, হাউজ নং ২, রোড নং ১১, ব্লক- এফ, বনানী ঢাকা ১২১৩। ফোন নং +৮৮০ ২ ৯৮৭০৫৩৬, ৯৮৭০৮৮৫-৬ ফ্যাক্স নং +৮৮০ ২ ৯৮৭০৫৩৬,  মোবাইল নং +৮৮০ ১৯৩৮৪৪৪৮৮৮৮, +৮৮০ ১৯৩৮৪৪৪৭৭৭ ইমেইলঃ E-mailঃ crew@atlssmg.com, ওয়েবঃ Website – www.atlssmg.com

এমএলএ - ০৮৩ মোঃ তাওরাত আলী চেয়ারম্যান

১৯-১২-২০২৩

৩৩।

এস.এস মেরিন সার্ভিসেস, বাড়ী নং ৬১, রোড নং- ১, বসুন্ধরা আ/এ, ঢাকা  ফোন নং : +৮৮-০২-৮৪০১৭৭৪, মোবাইল নং +৮৮ ০১৮৪১০৪৭৪৫০ ফ্যাক্স নং: +৮৮০-২-৮৪০১৭৭৪   ইমেইল: mssmarineserviceee@gmail.com

এমএলএ - ০৮8 মোঃ নাজমুল হক, প্রপাইটর

২১-১২-২০২৩

৩৪।

গোল্ডেন ক্যারিয়ার শিপ ম্যানেজমেণ্ট, তুলাতলি রোড, ফৌদারহাট, চট্রগ্রাম। বাড়ী নং-১০(২য় তলা), রোড নং-৩১, সেক্টর-০৭, উত্তরা, ঢাকা-১২৩০।                    ফোন নং : +৮৮-০৩১-২৭৮১২৩৮-৯, ফ্যাক্স নং: +৮৮০-৩১-২৭৮১২৪০   ইমেইল: maruf_engr77@yahoo.com

এমএলএ - ০৮৫ মারুফ মোঃ জহিরুল ইসলাম

১৯-০৭-২০২৩

৩৫।

এস. এস. মেরিন সার্ভিস, বাড়ি-৬১, রোড-১, বসুন্ধরা আর/এ, ঢাকা, বাংলাদেশ।

এমএলএ - ০৮৮
মোহাম্মদ নাজমুল হক

১৯-০৭-২০২৪

৩৬।

এএসপি ওমেরা ক্রু ম্যানেজমেণ্ট লিমিটেড, ইস্ট কোষ্ট সেন্টার, এসডব্লিউ(জি)-৮, বীর উত্তম মীর শওকত রোড, গুলশান-১, ঢাকা-১২১২. ফোন নং : +৮৮-০২ ৯৮৮৪৩১২-৭, +৮৮ ০১৭১১৪৭৫৯৯৫ ফ্যাক্স নং: +৮৮০-২-৯৮৮৩৭৮৩/৮৫ ইমেইল: mzaber@aspships.com

এমএলএ - ০৮৯ তানজিল চৌধুর

১১-০৫-২০২৪

৩৭।

বি এস মেরিটাইম এণ্ড শিপিং সার্ভিসেস, ৮ শাহ মখদুম এভিনিউ, সেক্টর-১১, উত্তরা, ঢাকা-১২৩০ ফোন নং : +৮৮০-২-৮৯৬৩৫৩৪, ইমেইল: info@wma.bd.com

এমএলএ - ০৯১ জহির উদ্দীন আহমেদ

অনুমোদন মেয়াদ উত্তীর্ণ

৩৮।

এক্সপার্ট এসোসিয়েশন লিমিটেড, বাড়ী নং-৫, রোড নং-৩, সেক্টর নং-৭, উত্তরা, ঢাকা-১২৩৬ ফোন নং : +৮৮-০২-৭৫৫৩৫৭৩, ফ্যাক্স নং: +৮৮০-২-২৭৫৫৩৫৭৩ Cell:+৮৮-০১৭৯০৩৫৬৫৩০ Website : www.expertassociate.biz ইমেইল: info@expertassociate.biz, crewing@expertassociate.biz

এমএলএ - ০৯২ এস এম সিরাজুল আজাদ

লাইসেন্স স্থগীত

৩৯।

আর.বি. এম মেরিটাইম লিমিটেড,  জাহান বিল্ডিং নং ০৫(১ম তলা), ৭৪ আগ্রাবাদ বা/এ, চট্রগ্রাম,  ফোন নং : +৮৮-০৩১-২৫১৫৩৬১,২৫১১৫২৯  ইমেইল: info@rbmgroupbd.net.net. Website : www.rbmgroupbd.net

এমএলএ - ০৯৪  ফজলে এলাহী, চেয়ারম্যান

অনুমোদন মেয়াদ উত্তীর্ণ

৪০।

আয়ার শিপিং সার্ভিসেস, একেএইচ টাওয়ার(৫ম তলা), প্লট নং-১০, লেন নং-৫, রোড নং-১, ব্লক-এল, আগ্রাবাদ এক্সেস রোড, হালিশহর, বড়পুল, চট্রগ্রাম       ফোন নং : +৮৮-০৩১-২৫১৭১৭৩, ফ্যাক্স নং: +৮৮০-৩১-২৫১৭১৭৩ ইমেইল: info@ayarship.com.

এমএলএ - ০৯৬ ক্যাঃ সৈয়দ ইমাম হোসেন

২১-০৬-২০২৩

৪১।

সাউথ এশিয়া শিপ ক্রয়িং এজেন্ট, মেট্রো প্লাজা (৪র্থ তলা), ৭৯/এ- সদরঘাট রোড, রুম নং- ৫০১, অপজিট কালীবাড়ী, চট্টগ্রাম। ফোন নং : +৮৮-০৩১-২৮৫৩৭৭৩, ফ্যাক্স নং: +৮৮০-৩১-২৮৫৩৭৭৪ ইমেইল: south.asia16@gmail.com , southasia16@southasiabd.net 

এমএলএ - ০৯৭ মো: কাজী নিজাম উদ্দিন, প্রোপাইটর

২৬-০৩-২০২৪

৪২।

মেরিন হাইভ লিঃ, ২৫ গরিব-ই-নেওয়াজ এভিনিউ, ফ্লাট নং-এ২, সেক্টর নং-১১, উত্তরা মডেল টাওন, ঢাকা-১২৩০, ফোন নং : +৮৮-০২ ৭৯১৩৬৬২, Web: www.marinehive.com ইমেইল:crewing @marinehive.com

এমএলএ - ০৯৮ ওমর শারীফ আরেফিন

২৩-০৩-২০২৪

৪৩।

ডলফিন মেরিটাইম সার্ভিসেস লিমিটেড, নিসর্গ (গ্রাউন্ড ফ্লোর), বাড়ি নং-১, রোড নং-এ/১, কর্ণফুলী আর/এ, হালিশহর, চট্টগ্রাম, বাংলাদেশ।

এমএলএ - ০৯৯, এস এম এ হান্নান

২৪-০৩-২০২৪

৪৪।

জেব্রা শিপিং লিমিটেড, ১৫ স্ট্রাণ্ড রোড, মাঝিরহাট, চট্রগ্রাম-৪০০০ ফোন নং : +৮৮-০৩১-৬১৮৯৪০,৬১৮৯৭৫, ফ্যাক্স নং: 88-031-610067, ইমেইল: zebrashippingbd@gmail.com

এমএলএ - ১০১ আব্দুল্লাহ ই ফকহর চিস্থি

অনুমোদন মেয়াদ উত্তীর্ণ

৪৫।

সেইলর বাংলাদেশ লিমিটেড, সুইট নং-১এ(১ম তলা), এনতাজ আলী প্যারাডাইজ, ৪৩/১/৭, অতিশ দিপংকর রোড, সবুজ কানন, বাসাবো, ঢাকা-১০০০ ফোন নং : +৮৮-০২-৭২৭১০৩১, ফ্যাক্স নং: 88-০২-৭২৭১০৩৪, ইমেইল: manning@sailorbd.net

এমএলএ - ১০২  মোঃ জাফর সাদিক

১৩-০৩-২০২৩

৪৬।

সবুজ বাংলা শিপিং সার্ভিস লিমিটেড, বাড়ী নং-১৩, রোড নং-০২, লেন নং-৩, বক্লক-কে, হালিশহর, চট্রগ্রাম-৪২১৬, ফোন নং : +৮৮-০৩১-২৫২৭৮৯১, মোবাইল +৮৮০-১৮৬৯৫৭৯৭৯৬ ফ্যাক্স নং: +৮৮-০৩১-২৫২৭৮৯১, ইমেইল: crew@shbss.com.bd, info@shbss.com.bd, crew.shbss@gmail.com

এমএলএ - ১০৩ ক্যাঃ মোঃ আবু তাহের

২০-০৯-২০২৩

৪৭।

মেরিন ফ্লিট শিপিং লিঃ, বাড়ী নং ৭৪(১ম তলা), ২৭ সি.ডি.এ আ/এ, ডবল মুরিং, আগ্রাবাদ, চট্রগ্রাম-৪১০০। ফোন নং +৮৮০-৩১-৭১৪৭৪১, ২৫২৮৬৩১, ফ্যাক্স নং +৮৮০-৩১-৭১০০২৫, ই-মেইল: marinefleetbd@gmail.com, infomrinefleetbd.com, ওয়েব: www.marinefleetbd.com

এমএলএ - ১০৪ মোঃ জাকির হোসেন ব্যবস্থাপনা পরিচালক

২৫-০৯-২০২৩

৪৮।

গ্লোবাল ওসেন শিপিং সার্ভিসেস লিমিটেড,  ফ্ল্যাট নং- বি/২, হাউস নং-১৩, রোড নং- ১১, সেক্টর নং-১১, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০, বাংলাদেশ। ফোন: ০১৭৮২৬৬৬৭৭৭, ০১৬৭২৬৯৮৫৫৫+৮৮০ ২ ৮৯৯১৫৪৭, ইমেলই- operations@globaloceanssl.com, ওয়েব সাইট- www.globalocenssl.com

এমএলএ-১০৫

কাজী আব্দুল ওদুদ মিয়া, চেয়ারম্যান

১৫-০৪-২০২৪

৪৯।

মেসার্স ইউনিপল শিপিং সার্ভিসেস, চেয়ারম্যান সেণ্টার(২য় তলা), হাউজ নং-১, রোড নং- ২, লেইন নং- ৩, গেইট নং-৯, ব্লক- কে, হালিশহর, এইচ/ই, পি.সি রোড, চট্রগ্রাম। ফোন নং : +৮৮-০৩১-৭১৫৬১৪, ফ্যাক্স নং: +৮৮-০৩১-৭১৫৬১৪, ইমেইল: crewing@unipoleshipping.com

এমএলএ - ১০৬ আব্দুল মান্নান

১৬-০৪-২০২৪

৫০।
গুড লাক মেরিটাইম লিমিটেড, ঠিকানা: ২০১, কে.ওয়াই টাওয়ার, গুলবাগ, আগ্রাবাদ এক্সেস রোড, আগ্রাবাদ, চট্টগ্রাম।
ফোন: +৮৮ ০২৩৩৩৩১৮৩৮৮, মোবাইল: +৮৮ ০১৭৫৬০২২৪৪৮, ই-মেইল: info@goodluckmaritime.com, gdlm.crewing@gmail.com, ওয়েব: www.goodluckmaritime.com

এমএলএ-১০৭

মোহাব্বত আলী সিদ্দিকী আপন চৌধুরী, চেয়ারম্যান

১৫-০৪-২০২৪
৫১।

কমপাস শিপিং সার্ভিসেস লিমিটেড, লেভেল ১০/১১, বি-ব্লক, বিপনী বিতান, কোতয়ালী, চট্রগ্রাম

এমএলএ - ১০৮ মোঃ আতিকুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক

০৯-১২-২০২২

৫২।

এলিট মেরিটাইম লিমিটেড, ১৫৫৭ হাজীপাড়া, সিংগাপুর মার্কেট, রুম-৬১২, ৫ম তলা, আগ্রাবাদ এক্সেস রোড, চট্রগ্রাম

এমএলএ - ১০৯ হাবিবুর রহমান  চেয়ারম্যান

১১-১২-২০২২

৫৩।

এনএসপি শিপিং সার্ভিসেস লিমিটেড, হোম টাউন কমপ্লেক্স, ৮৭, নিউ ইস্কাটন রোড, ফ্লোর নং ১১-এ, বাংলামটরের সন্নিকটে, ঢাকা-১০০০, ফোন নং : +৮৮-০২-৪৮৩২২১২৭, ৪৮৩২১৯২৫-৬, মোবাইল +৮৮০-১৭৭৭৫৪৩৯৮০, ইমেইল: niazmud4@yahoo.com, crewing@nspshipping.com, ওয়েব: www.nspshipping.com

এমএলএ - ১১০ ক্যাপ্টেন নিয়াজ মোহাম্মদ  ব্যবস্থাপনা পরিচালক

১২-১২-২০২৪

৫৪।

সী-এক্সপ্রেস লিঃ, বাড়ী নং-০৮(তৃতীয় তলা), রোড নং- ০১, লেইন নং ০১, ব্লক- এল, হালিশহর এইচ/ই, চট্রগ্রাম-৪১০০  মোবাইল +৮৮- ০১৬১ ০৩৮৩ ৮৬৮, ই-মেইল: info@seaexpressltd.com web: seaexpressltd.com

এমএলএ - ১১১ মোঃ আবদুল্লাহ  চেয়ারম্যান

০৭-০৪-২০২৩

৫৫।

এমএসএম মেরিন এণ্ড শিপিং সার্ভিসেস, আর. আই. টাওয়ার, লেভেল ৬, ২৩/এ, এম.এম আলী রোড, মেহেদিবাগ, চট্রগ্রাম।  ফোন নং : +৮৮-০৩১-২৮৫৯৯২৯, মোবাইল +৮৮০-১৮৪৪৪৭০৮৭০ ইমেইল: info@msmshippingservices.com, ওয়েভ: msmshippingservices.com

এমএলএ - ১১২ রুম্মান সুলতানা

অনুমোদন মেয়াদ উত্তীর্ণ

৫৬।

ফ্যালকন মেরিন সার্ভিস লিমিটেড, বাড়ী নং-১২, ব্লক- এ, দলিপাড়া, জসিমউদ্দিন এভিনিউ, উত্তরা, ঢাকা-১২৩০  ফোন নং : +৮৮০-১৭৪৮১৯৬৬৫৮, ০১৭১২১৯০৫৬২,   ইমেইল: ashraf@fmslbd.com, ওয়েভ: www.bsmssl.com

এমএলএ - ১১৩ মোঃ মোনতাছির রহমান মন্ডল, ব্যবস্থাপনা পরিচালক

২৯-০৬-২০২৩

৫৭।

মেরিএইড লিমিটেড, রহিমা কনকর্ড, বাডী নং-১৮(৪র্থ তলা), রোড-১, সেক্টর নং-৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০, ফোন নং : +৮৮-০২-৪৮৯৫৬৭৬৯, ০১৭১২ ২০১০৬০  ইমেইল: motin@mariaid.com, ওয়েভ: www.mariaid.com

এমএলএ - ১১৪ মোঃ আব্দুল মতিন,   ব্যবস্থাপনা পরিচালক

১৮-০৮-২০২৩

৫৮।

সী ক্র এশিয়া মেরিন সার্ভিসেস লিঃ, বাসা নং ৩৪১, রোজ-ভ্যালী, আশকোনা, হজ্জ ক্যাম্প, দক্ষিণখান, ঢাকা-১২৩০, ফোন নং +৮৮-০২-৪৮৯৫০৩১৫, ০১৯৩৩ ৫১৫৪৭৬, ইমেইল- info@seacrewasiabd.com  ওয়েভ: seacrewasiabd.com.

এমএলএ - ১১৫ মোঃ আফজাল হোসাইন,   ব্যবস্থাপনা পরিচালক

১৮-০৮-২০২৩

৫৯।

কর্ণফুলী মেরিটাইম লিমিটেড, এইচ আর ভবন, ২৬/১, কাকরাইল, ঢাকা, ফোন নং +৮৮০-২-৫৮৩১০১৬৭-৭৩, ফ্যাক্স নং: +৮৮০-২-৪৮৩১৪৯৪৮, মোবাইল +৮৮০-১৭৩০৭৩০৫২৫, ইমেইল- info@karnaphuli.com

এমএলএ - ১১৬ হামদান হোসেন চৌধুরী  ব্যবস্থাপনা পরিচালক

০৮-০১-২০২৪

৬০।

জেমিনী মেরিটাইম এজেন্সী বাংলাদেশ

বাড়ি: ২৬ (৫ম তলা), রোড: ০৭, সেক্টর: ০৪, উত্তরা ইষ্ট থানা, উত্তরা।

ফোন নং +৮৮০-১৮১০০২০০৯৮, ই-মেইল: Info@gmabd.com

এমএলএ - ১১৭

স্বত্বাধিকারী: এস.এম. সাজ্জেদ্বীন।

১৪-০৬-২০২৪

৬১।

ফরাজী শিপিং লিমিটেড,   ফিনলে হাউস (৪র্থ তলা), ১১ আগ্রাবাদ, সি/এ. চট্টগ্রাম।

ফোন নং +৮৮০- ১৬২৯৭২২২৪৭, ই মেইল: info@fsltd.net

এমএলএ - ১১৮  এফ.এম. তারিকুল ইসলাম চেয়ারম্যান

১৪-০৬-২০২৪

৬২।

গ্রীণ শিপ সার্ভিসেস, ক্যাস্টেল কুইন, ৪/বি, বাড়ী নং-৮, রোড নং-২, লেন নং-২, ব্লক- জি, হালিশহর, চট্রগ্রাম। স্থায়ী ঠকানা- শালুক মুরা, ভুবনগড়, পোস্ট কোড ৩৫০০, কতোয়ালী মডেল, কুমিল্লা, ফোন নং . +৮৮০- ২৩৩৩৩১১৬১৮, মোবাইল +৮৮০-  ১৯১৫ ৯৫৫ ৯৪২, ই-মেইল: operation@greenshippingservice.com, ওয়েব: www.greenshippingservice.comt

এমএলএ - ১১৯

রাকিবুল হাসান স্বত্বাধিকারী

১৪-০৬-২০২৪

৬৩।

রয়েল মেরিন ম্যানেজমেন্ট, হাসেম টাওয়ার (১ম তলা), এম.এ.আজিজ রোড, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম-৪১০০, ফোন: ০১৮১৬-৩৬২১০৯, ই-মেইল: royalmarine1975@yahoo.com, ওয়েবসাইট: www.royalmarinebd.com

এমএলএ - ১২০

স্বত্ত্বাধিকারী: মোহাম্মদ সেলিম

২০-১২-২০২৪

৬৪।

কে-লাইন মেরিটাইম কোং লিমিটেড, আখিঁ প্যালেস, বাড়ি: ০১, রোড: ০১, লেইন: ০২, ব্লক: জি, বড়পোল, হালিশহর, চট্টগ্রাম। মোবা: +880-01923-459015 টিএনটি: +880-02333324113, ই-মেইল: klinemaritime@yahoo.com, ওয়েবসাইট: www.k-linemaritime.com

এমএলএ - ১২১

চেয়ারম্যান: মোহাম্মদ আজিজুর রহমান

১৫-০১-২০২৫

৬৫।

ওশান হাব লিমিটেড, এফ-১০, বাড়ি: ১৭, রোড: ১৪, সেক্টর: ১৩, উত্তরা, ঢাকা।

ফোনঃ ০২-৪৮৯৫৬১৫০, মোবা: ০১৮৮০২৮২১২৬, ই-মেইল: crewing@oceanhubbd.com, ওয়েবসাইট: www.oceanhubbd.com

এমএলএ - ১২২

গোলাম কুদ্দুছ খান, চেয়ারম্যান

১৫-০১-২০২৫


All information collected from DoS Website.

পোর্ট হেলথ্ করার অনুমোদিত ডাক্তার সমুহ

অনুমোদিত ডাক্তারগণের তালিকা

List of accredited physicians with their full address recognized by Mitime Administration (Department of Shipping) Bangladesh. Name & Address of the authorised Doctor Below....


DHAKA AREA

1. Dr. Md. Mizanur Rahman

#Anita Diagnostic Center, 480, DIT Road, Malibag, Dhaka. Mob 01711156230

selimmizan@gmail.com

www.drmizan.com


2. Dr. Md. Asif Masud Chowdhury

Dhaka National Medical College & Hospital

53/1 Jhonson Road, Dhaka.

01711152220

dashif2006@gmail.com


3. Dr. Mir Md. Raihan

Radical Hospitals Limited

35 Shah Makhdum Avenue

Sector 12, Uttara, Dhaka.

01716134074

radical_hospitals@yahoo.com

dr_mmraihan@yahoo.com

www.drraihanbd.com


4. Dr. Mohammad Saifuddin

C/o. New Popular Medical Services,

Ta-143 MaddayaBadda Highschool Road, Gulshan Badda Ling Road,

Dhaka-1212.

01715257606

    01711364567

newpopularms@gmail.com

www.newpopularmedical services.com


5. Dr. A. T. M. Anwarul Haque

C/O Marine Health Care Pvt. Ltd.

Ka-196/1/B, Tatultala,

Khilkhet, Dhaka-1229.

01907798504

marinehcpl@gmail.com

swapan_sonc@hotmail.com

ঢাকার ভিতরে 


CHITTAGONG AREA

1. Dr. Mesbah Uddin Ahmed

Road # 4, House # 12, Khulshi, 3rd Floor, Chittagong. 01979323529

doctor@brsml.com

www.mesbahbd.com


2. Dr. Md. Ayubur Rahman

Saba Diagnostic Centre, Taher Chamber, 10 Agrabad C/A, Chittagong. 01727690222

sdc_ctg@yahoo.com

www.drayubur .com


3. Dr. Ariful Islam

Medical Officer, College of Dentistry, House 1, Road 1, Block-L, Lane-5, Halishahar H/E,Chittagong. 01717028785

pushon05@gmail.com

www.drariful.com


4. Dr. Sabrina Mostafa

Father-Late Dr. Golam Mostafa, Idean Pathology 122, Sk. Mujib Road, Agrabad, Chattagram. 01781112677

drsabrinamostafa@gmail.com

www.drsabrinamostafa.com


5. Dr. Md. Rafiqul Islam

M/S Bablu Bappi, 17/3, Bisic Market, Badamtali, Agrabad,Chattagram. 01740721751

rafique58@gmail.com

www.drmdrafiqulislam.com


6. Dr. Habibur Rahman Khan

Taher Chamber, 10, Agrabad C/A, Chattagram, Bangladesh. 01713-112777

habib.dr257@gmail.com


7. Dr. Farhan Ferdous Muksed

House : 03, Road: 06, Block-G, Halishahar Housing Society, Baropul, Chattagram, 01977807007

01711807007

drhemel69@gmail.com

www.drmuksed.com


8. Dr. Naushad Ahmed Khan

Medical Director

AKS Khan Diagnostic Ltd

Faruk Chamber (1st Floor)

1403, Sheikh Mujib Road,

Chowmuhoni, Agrabad C/A, Chattogram, Bangladesh.

01819317880

drnaushadrup@gmail.com

 www.drnaushad.com


9. Dr. Hosne Ara Malek

AKH Tower (4th Floor), Plot-10, Lame-05, Road-01, Block-L, Agrabad Access Road, Boropool, Chittagong-4216.

A- 35191 A- 35191 runamalek@gmail.com

চট্রগ্রামের ভিতরে 



All information collected from DoS Website.

Sunday, 12 February 2023

মেরিনাররা জাহাজে যে কাজগুলো করেন

 #জাহাজে_তোমাদের_কাজটা_কি???

জানি সব মেরিনারদের কাছে খুব কমন একটি প্রশ্ন, আমি অন্তত কাউকে কখনো উত্তর দেই নি, দেখি আজ উত্তর টা এইখানে বের করে আনতে পারি কিনা!!
যদি এক কথায় বলতে যায়, "আমরা আপনাদের আমানত এর বাহক হিসেবে কাজ করি,আপনাদের আমানত গুলো সহীহ সালামত ভাবে দুনিয়ার এক প্রান্ত হতে অপর প্রান্তে পৌঁছে দেই.... প্রশ্ন করতে পারেন, কই আমি (আপনি) ত আপনাদের(আমাদের) কোন আমানত দেই নি, তো আপনারা কোন আমানত এর কথা বলছেন????
জী!! আমি সেই আমানত এর কথা বলছি, যা আপনি এখন গায়ে পরে আছেন, সেই আমানত এর কথা বলছি যা দিয়ে আপনি লাঞ্চ বা ডিনার, সেহেরী কিংবা ইফতার করেন, যে গাড়ি কিংবা বাস করে অফিস, আদালত, স্কুল কিংবা ভার্সিটি যাওয়া আসা করেন,.. হ্যা ভাই, আমরা আপনাদের খাওয়ার ধান,গম,ময়দা, ভোজ্যতেল হতে শুরু করে সকল খাদ্যসামগ্রী আমানতদার হিসেবে আপনাদের জন্যে বহন করে নিয়ে আসি(Bulk Carrier ship),.... আপনি যে Toyota Axio থেকে BMW 7 series ব্যবহার করেন নাহ তা ও আপনাদের হাতের নাগালে এনে দেই(Ro Ro vessel ), আবার এই গাড়ি চালানোর জন্যে যত জালানী তেলের দরকার হয় নাহ,সেই জালানী তেল Shell, British Petroleum,পেট্রোনাস,কিংবা শেভরন এর মত জায়ান্ট দের কাছ থেকে বহন করে আমরাই আপনাদের হাতের নাগালে পৌঁছে দেই (Tanker Ship),... আজ বাংলাদেশ কে সারা দুনিয়া চিনে শুধু গার্মেন্টস শিল্প দিয়ে, আপনাদের এই #Made_in_Bangladesh ট্যাগ দেওয়া গার্মেন্টস প্রোডাক্টস গুলো আমরাই সারা দুনিয়াতে পৌঁছে দিয়েছি, কিংবা আজ যে Adidas,Nike,G.Armani,Gucci ব্লা ব্লা ব্যবহার করছেন নাহ,তা ও আমরাই আপনাদের হাতের নাগালে এনে দেই (Container Vessel), শুধু তাই নয়, কোরবানের ঈদে,পাঠা বলিতে, কিংবা প্রতিদিন ঘরে বসে যে গরু ছাগল খাচ্ছেন নাহ,তা ও আমাদের ই আমানত সরুপ নিয়ে আসা লাগে (Cattle Carrier Ship), খুব ত মোমবাতি জালাচ্ছেন, শয়ে শয়ে স্টিল মিলস,সিমন্ট ফেক্টরী হচ্ছে, বিদ্যুৎ এর পাওয়ার প্লান্ট ও নাকি হচ্ছে অনেক, বাকি ইন্ডাস্ট্রি গুলোর কথা বাদ ই দিলাম, সেসব প্রতিষ্ঠানের কাচা মাল কি জানেন???,সেই Ferrari এর ফ্যাক্টরি হোক কিংবা Mcdonalds এর কিচেন হোক কিসের উপর ভিত্তি করে সেসব প্রতিষ্ঠান গড়ে উঠে জানেন যেখানে হাজার হাজার মানুষের জীবিকার উপায় থাকে??, কিংবা সারা পৃথিবীর সকল ক্যামিস্টদের কথাই বলি!! কিসের কথা বলছি?? জী ভাই,ক্যামিকেল এর কথাই বলছি,সালফিউরিক এসিড,হাইড্রোক্লোরিক এসিড,গ্লাইকল কিংবা হাজার হাজার টন সোডিয়াম হাইড্রোক্সাইড এর মতন ভয়ানক কার্গো থাকে সেই লিস্টে.... যে ক্যামিকেল এর উপর ভিত্তি করে সারা পৃথিবীর সকল শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠে,সেই ক্যামিকেল আমরাই মৃত্যুর ঝুঁকি নিয়ে,পৃথিবীর একপ্রান্ত হতে আরেক প্রান্তে পৌঁছে দেই (Chemical Tanker) , খাবার রান্না করতে ত আবার গ্যাস ও লাগে,সেই পেট্রোলিয়াম হোক আর ন্যাচেরাল গ্যাস হোক, সেই গ্যাস ও কিন্ত আমরাই পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে দেয় (LNG or LPG Ship) জীবন ঝুঁকি টা এইখানে আরো বেশী, জাহাজ নাহ বলে ভাসমান বোমা বলা যায়,ছোট্ট একটি ভুল,আর মুহুর্তেই সব অতীত হতে বিন্দু মাত্র সময় নিবে নাহ.....
আবার জিজ্ঞেস করুন তোমরা জাহাজে কি কর?? কাজ কি তোমাদের??!!
জী ভাই, আমরা জাহাজে থেকেই পৃথিবীর সকল দেশের অর্থনৈতিক চাকা ঘুর্নায়মান রাখি, পৃথিবীর সকল দেশের অর্থনীতির মেরুদণ্ড সেই দেশের এক্সপোর্ট ইমপোর্ট এর উপর নির্ভরশীল, মূল্যস্ফীতি, কিংবা কোন দেশের ডলার এর মান নির্ভর করে,সেই দেশের রপ্তানীর হার কত টুকু তার উপর, এক কথায় যদি বলি, আপনার সব কিছুর আমানতদার আমরাই ছিলাম,সেই আপনার ভাতের প্লেটের সিরামিক হোক, আর দাত মাজার টুথ ব্রাশ টাই হোক নাহ কেন!!.......... আর আমানতের পেছনে আমাদের ত্যাগ দেয়া লাগে সব কিছু,সেই নিজের সন্তানের জন্মের প্রথম মূহুর্ত হোক,আর মা কে কবরে দেওয়ার আগে শেষ মুখ খানি দেখার মূহুর্ত হোক! পরিবারের সাথে ঈদ,কিংবা জন্মের পর একসাথে বেরে ওঠা বোনটির বিয়ে ত আসছে পরের কথা!! ... হ্যা ভাই আমরা খুব পাষান, খুব সার্থপর, কারণ আমরা Rifat এর মতন দশ মাস সাগরের বুকে কাটিয়ে,বাড়ি ফেরার ঠিক দুই মাস আগে লাশ হয়ে নিজের মা এর বুকে ফিরি!! এতটাই সার্থপর যে,একবার ও ভাবি নাহ আমার লাশ বুকে নেওয়ার পর আমার মা এর বুকের উপর দিয়ে কি যাবে!! আমার সন্তান কিংবা স্ত্রীর উপর দিয়েই বা কি যাবে!! ......তবু ও আমরা থেমে থাকি নাহ, আবার যাই অই দুর বিশাল প্রশান্তের বুকে, কি কাজ করতে যাই জানেন???... অই যে, আপনাদের আমানত বহন করতে,..... পুরষ্কার দিতে ইসলাম ভুল করেনি, ইসলাম আমাদের "মোসাফির" নাম দিয়েছে, জাহাজে থাকা অবস্থাই নামাজ আমাদের উপর ফরজ নয় ( প্রতি ওয়াক্তে তাই আমরা কছরের নামায আদায় করি), ইসলাম সাগর কে রহমত এর স্থান বলে ঘোষনা করেছে!!......কথা হল আজ হোট করে এইসব কেন বলছি!!!
কারণ,আমাদের সাগরে যেতে কখনো নিষেধ করবেন নাহ, জানি আমাদের প্রিয়জনেরা আমাদের হারাতে চায় নাহ বলেই, আমাদের নিষেধ করেন.... কিন্ত কি করব, রিফাতের ভাষায় যদি বলি "আব্বু বুঝলা আমরা হলাম এক দল সাদা হাস, তুমি বল হাস রা কি ডাংগায় থাকতে পারে!! আমাদের জায়গা হল পানি, আমরা পানিতেই সাচ্ছন্দবোধ করি".....
তাছাড়া আল্লাহ রাব্বুল আলামীন নিজেই বলেছেন, সাগরে ভাসমান সকল কিছু তিনি নিজেই নিয়ন্ত্রন করেন!! তো আমাদের ত ভয়ের কিছু নেই!!... শুধু সামনের বিশাল ঢেউ টি পার হওয়ার অপেক্ষা মাত্র...........

Saturday, 11 February 2023

দেশ ও বন্দরগুলোর নাম

 বিভিন্ন দেশ ও বন্দরসমুহ জানার সুবিধার্তে নিচে দেওয়া হল।

১। মিশর →সুয়েজ,আলেকজান্দিয়া,পোর্ট সৈয়দ।
২। ব্রিটেন →কারডিফ,ব্রিস্টল,ম্যানচেষ্টার,লিভারপুল, লন্ডন, গ্লাসগো।
৩। অস্ট্রেলিয়া →ব্রিসবেন,সিডনি, মেলবোর্ন, ডারউইন।
৪। যুক্তরাষ্ট্র →শিকাগো, সানফ্রানসিসকো, ফিলাডেলফিয়া,নিউ অরলিন্স, নিউইয়র্ক।
৫। ভারত→মুম্বাই,চেন্নাই, কোলকাতা।
৬। রাশিয়া→ভ্লাদিভস্টক,সেন্ট পিটার্সবার্গ,লেনিনগ্রাদ।
৭। জাপান →ইয়াকোহোমা,ওসাকা।
৮। দক্ষিণ আফ্রিকা →কেপটাউন, ডারবান।
৯। আর্জেন্টিনা →বুয়েনস আয়ার্স।
১০। পোল্যান্ড →ডানজিগ।
১১। বাংলাদেশ →চট্রগ্রাম,মংলা।
১২। চীন→ হংকং,সাংহাই, ক্যান্টন।
১৩। কানাডা→মট্রিল,কুইবেক, ভ্যাংকুবার।
১৪। ইতালি →নেপলস, জেনোয়া, ভেনিস।
১৫। সিংগাপুর →সিংগাপুর।
১৬। পাকিস্তানি →করাচি।
১৭। ইন্দোনেশিয়া →জাকার্তা,সারবায়া,সোমারাস।
১৮। ইংল্যান্ড →লিভারপুর,ব্রিস্টল,গ্লাসগো, কার্ডিফ, লন্স।
১৯। স্কটল্যান্ড →গ্লাসগো।
২০। পর্তুগাল →লিসবন।
২১। জার্মানি → হামবুর্গ।
২২। হংকং→ হংকং।
২৩। শ্রীলংকা →কলম্বো।
২৪। থাইল্যান্ড →ব্যাংকক।
২৫। মিয়ানমার →আকিয়াব,ইয়াঙ্গুন।
২৬। ইরান →বন্দর আব্বাস, আবাদান।
২৭। জর্ডান →আকাবা।
২৮। মরক্কো →ক্যাসাব্লাঙ্কা।
২৯। ফিলিপাইন →ম্যানিলা, দাভাওসিটি।
৩০। সৌদি আরব→জেদ্দা।
৩১। ইয়েমেন →এডেন।
৩২। ভিয়েতনাম →হো-চি-মিন সিটি।
৩৩। লেবানন →বৈরুত।
৩৪। ইসরাইল →হাইফা।
৩৫। মালয়েশিয়া →পেনাং,সুইনহাস।
৩৬। ইন্দোনেশিয়া →জাকার্তা,সারাবায়া সোমারাম।
৩৭। সুইডেন →গুটেনবার্গ।
৩৮। সুদান →পোর্ট সুদান।
৩৯। ঘানা→আক্রা।
৪০। সেনেগাল →ডাকার।
৪১। ব্রাজিল →রিও ডি জেনিরো।
৪২। নরওয়ে →হ্যামারফাস্ট।
৪৩। বেলজিয়াম →এন্টওয়ার্প।
৪৪। নেদারল্যান্ড →আমস্টারডাম, রটারডাম।
৪৫। লিবিয়া→বেনগাজী।
৪৬। উরুগুয়ে →মন্টিভিডিও।
৪৭। নিউজিল্যান্ড →ওয়েলিংটন, অকল্যান্ড।
৪৮। ফ্রান্স →মারসিলিস,মোর্সেই।
*বন্দরে বন্দরে ঘোরাই হচ্ছে #মেরিনার পেশা।

Friday, 10 February 2023

সুয়েজ খালের সংক্ষিপ্ত পরিচিতি

 শুরুতে সুয়েজ খাল এর দৈর্ঘ্য ছিল ১৬৪ কিলোমিটার (১০২ মাইল) এবং গভীরতা ছিল ৮ মিটার (২৬ ফুট)। বেশ কিছু সংস্কার ও সম্প্রসারণের পর ২০১০ সালের হিসাব মতে এর দৈর্ঘ্য ১৯০.৩ কিলোমিটার (১২০.১১ মাইল), গভীরতা ২৪ মিটার (৭৯ ফুট) এবং সর্বনিম্ন সরু স্থানে এর প্রস্থ ২০৫ মিটার (৬৭৩ ফুট)। এর মধ্যে উত্তর প্রবেশ চ্যানেল এর দৈর্ঘ্য ২২ কিলোমিটার/১৪ মাইল, মূল খালে দৈর্ঘ্য ১৬২.২৫ কিলোমিটার/১০০.৮২ মাইল এবং দক্ষিণ প্রবেশ চ্যানেল এর দৈর্ঘ্য ৯ কিলোমিটার/৫.৬ মাইল।

এটি একটি এক লেন বিশিষ্ট খাল যাতে দুটি বাই-পাসের স্থান আছে, এগুলো হল বাল্লাহ বাইপাস এবং গ্রেট বিটার লেক। সুয়েজ খালে কোন লক বা ভিন্ন উচ্চতার নৌপথে জলযান নেবার জন্য ব্যবহৃত বিশেষ গেট নেই। তাই সমুদ্রের পানি অবাধে এই খালের ভেতর দিয়ে প্রবাহিত হয়। সাধারণত, বিটার লেকের উত্তরদিকের খালে শীত কালে উত্তরমুখী স্রোত প্রবাহিত হয় এবং গ্রীষ্মে দক্ষিণমুখী স্রোত প্রবাহিত হয়। অন্যদিকে লেকের দক্ষিণ দিকের খালে স্রোত সুয়েজের জোয়ার-ভাটার সাথে পরিবর্তিত হয়।
সুয়েজ খালের মালিকানা ও পরিচালনা মিসরের সুয়েজ ক্যানেল অথরিটির ওপর ন্যাস্ত। ‌আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী, সুয়েজ খাল শান্তিকালীন সময় অথবা যুদ্ধকালীন সময় - সব সময়েই যে কোন দেশের পতাকাবাহী বাণিজ্যিক বা যুদ্ধ জাহাজের জন্য উন্মুক্ত থাকবে।
সুয়েজ খাল (ইংরেজি ভাষায়: Suez Canal, আরবি ভাষায়: قناة السويس‎) মিশরেরসিনাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত একটি কৃত্তিম সামুদ্রিক খাল। এটি ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে। দশ বছর ধরে খননের পর পথটি ১৮৬৯ খ্রিস্টাব্দে সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয়। উত্তরে ইউরোপ থেকে দক্ষিণে এশিয়া, উভয়প্রান্তে পণ্যপরিবহনে সুয়েজ খাল একটি জলপথ হিসাবে ব্যবহৃত হয়, এতে করে সম্পূর্ণ আফ্রিকা মহাদেশ ঘুরে আসতে হয়না। খালটি উন্মুক্ত হবার পূর্বে, কখনো কখনো পণ্য জাহাজ থেকে নামিয়ে মিশরের স্থলপথ অতিক্রম করে, ভূমধ্যসাগর হতে লোহিত সাগরে এবং লোহিত সাগর হতে ভূমধ্যসাগরে অপেক্ষমাণ জাহাজে পারাপার করা হত। এর ব্যপ্তি ভূমধ্যসাগরের পোর্ট আবু সাঈদ হতে লোহিত সাগরের সুয়েজ (আল-সুওয়েজ) পর্যন্ত। ফার্দিনান্দ দে লেসেপ্স নামক একজন ফরাসি প্রকৌশলী এই খাল খননের উদ্যোক্তা।

Thursday, 9 February 2023

Panama Canal পানামা খাল

 পানামা খাল (স্পেনীয়: Canal de Panamá) জাহাজ চলাচলের জন্য পানামা প্রজাতন্ত্রের ইস্থমাসে নির্মীত একটি খাল যা আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে। ইস্থমাস বলতে দুটো বড় ভূখণ্ডকে সংযোগকারী সরু ভূমিকে বোঝায় যার অন্য দুই পাশে সাধারণত পানি থাকে। পানামার ইস্থমাস উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে যুক্ত করে এবং আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে আলাদা করে রাখে। এই খালটি তাই এক অর্থে মহাদেশ দুটিকে আলাদা করে মহাসাগর দুটিকে যুক্ত করেছে। খালটির মালিক ও পরিচালক হচ্ছে পানামা প্রজাতন্ত্র। পশ্চিম উপকূল থেকে পূর্বের উপকূল পর্যন্ত হিসাব করলে খালটির দৈর্ঘ্য ৬৫ কিলোমিটার (৪০ মাইল), কিন্তু আটলান্টিকের (আরও ঠিক করে বললে ক্যারিবীয় সাগরের) গভীর জল থেকে প্রশান্তের গভীর জল পর্যন্ত হিসাব করলে ৮২ কিলোমিটার (৫০ মাইল)। এটি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি জাহাজ চলাচলকারী কৃত্রিম খালের একটি, অন্যটি হচ্ছে সুয়েজ খাল। পানামা খাল না থাকলে যুক্তরাষ্ট্রের পূর্ব থেকে পশ্চিম উপকূল অভিমুখে যাত্রাকারী যেকোন জাহাজকে দক্ষিণ আমেরিকার কেইপ হর্ন হয়ে যাওয়ার মাধ্যমে অতিরিক্ত ১৫ হাজার কিলোমিটার (৮ হাজার নটিক্যাল মাইল) পথ অতিক্রম করতে হতো। এছাড়া উত্তর আমেরিকার এক দিকের উপকূল থেকে দক্ষিণ আমেরিকার অন্য দিকের উপকূলে যাওয়ার ক্ষেত্রেও পানামা খালের কারণে ৬৫০০ কিলোমিটার কম পথ পাড়ি দিতে হয়। ইউরোপ এবং পূর্ব এশিয়া ও অস্ট্রেলিয়ার মধ্যে যাতায়াতকারী জাহাজেরও প্রায় ৩৫০০ কিলোমিটার পথ বেঁচে যায়।

Tuesday, 7 February 2023

Shore Job VS Ships Job

 একজন শোর জব করা চাকুরীজীবী আর

একজন জাহাজীর মধ্যে বড় তফাৎ কি
জানেন??
--সহনশীলতা ও অসহায়ত্ব।
জাহাজ যখন মাঝ সমুদ্রে ভাসতে
থাকে,তখন শত কাজের চাপ,ইমার্জেন্সী
,রোলিং পিচিং সব কিছুর উপর যে কথা
আপনাকে বারংবার মনে করতে হয় সেটা
হল আপনার বিকল্প জাহাজে অন্য কেও
নেই।
আপনি অসুস্থ,রোলিং এ বমি করে ক্লান্ত
নাজেহাল? কাজ করতে কষ্ট
হচ্ছে,নিজেকে অসহায় মনে হচ্ছে??
তাতেও কিছু যায় আসেনা,তার পরেও
আপনার ডিউটি আপনাকেই করতে হবে।
যথা সময়ে ওয়াচে যেতে হবে..!
সব চাইতে নির্মম সত্য যেটা সেটা
হল,আপনি যখন পেশা হিসেবে নাবিক
জীবন বেছে নিয়েছেন তখন আপনার জন্য
বিকল্প কোন পেশা নেই। এই সাগর আর
লোনা পানি ছেড়ে আপনি আর স্থলে
ফিরতে পারছেন না,এটাই নাবিক
হিসেবে আপনার বড় অসহায়ত্ব।
এবার আসুন শোরে তথা স্থলভূমিতে কাজ
করা ফুলবাবুর কথায় আসি।
আপনার গায়ে জ্বর,মাথা ব্যাথা?
যান,দুই দিনের ছুটি নিয়ে বিশ্রাম করে
আসুন।
আপনার এই অফিসের বসকে পছন্দ না?
ঠিক আছে,এই চাকুরী ছেড়ে অন্য চাকুরী
নিন অথবা বদলী হয়ে অন্য অফিসে চলে
যান।
প্রতি সাপ্তাহে সাপ্তাহিক ছুটিতে
পরিবার নিয়ে হ্যাং আউটে যান,জীবনকে
উপভোগ করুন।
সারাদিনের কাজ শেষে সন্ধ্যায় বাসায়
ফিরে আপনি যখন প্রিয়মুখ গুলো দেখে
তৃপ্ত হন ঠিক তখন একজন নাবিক অসহায় হয়ে
ওই নীল সাগরের অসীম সীমানায়
অপলকে তাকিয়ে থাকেন।
এই হল বড় নির্মমতা,তবে হ্যা নাবিকরা
অসহায়ত্বের মাঝে দিনাতিপাত করলে ও
আল্লাহতালা নাবিকদের সহায়।
কেননা,আল্লাহতালার রহমত ছাড়া উত্তাল
সমুদ্রে দিনের পর দিন মাসের পর মাস
প্রাকৃতিক দূর্যোগ এর সাথে লড়াই করে
টিকে থাকা সম্ভব হতোনা।
ভালবাসা ও শ্রদ্ধা জানাই সেই নাবিকদের
যাঁদের অসহায়ত্বের বিনিময়ে একটি
পরিবারের বাকী সদস্যরা সুখের হাসি
হাসেন।
আর দূর সাগরে থেকে সেই সুখের
আপেক্ষিক স্বাদ নিয়েই তৃপ্ত থাকেন
আমাদের জাহাজীগন।

Monday, 6 February 2023

ইঞ্জিনের সাথে প্রেম

 প্রীয় মেইন ইঞ্জিন,

হেভি OIL এর গন্ধে CYLINDER OIL এর স্পরশে
BOILER STEAM এর শুস্ক ভালবাসা নিও এবার
চোখ বন্ধ করে BLACK OUT দেখ আমি তোমার
রিদয়ের আউটারে নজ্ঞর করেছি,boiler
প্রেসার এর মত তো্মার প্রেসার আর বাড়িও
না আর মাত্র কই এক দিনের ভেতর আমি
তো্মার হৃদয়ের পোর্ট ভিরব। তুমি বলেছ
নাকি আমার ভালবাসা বিশুধ না তুমি জান
না আমার ভালবাসা আমি PURIFIRE এ বিশুধ
করে আমি তো্মার কাছে ঢেলিভারি দেই।
তুমি এগুলা আর কখোনো বোলবা না এরকম
SOUND সুনলে আমার EXHUAST TEMPARATURE
বেড়ে যায়।তো্মার ভালবাসা আমার কাসে
FRESH WATER GENERATOR এর মতই তৈরী
বিশুধ পানির মত।তো্মার প্রতি আমার
ভালবাসা যখন বেড়ে গীয়ে OVER FLOW করে
তখন তা আমি TRANSFER PUMP দিয়া হৃদয় এর
DB TANK এ BALAST IN করি ।মন চাইলে তুমি
SOUNDING নিয়া দেখতে পার।তো্মাকে আমি
এতোই ভালবাসি যে আমার PORT SIDE তুমি
আর STARBORD আমার পৃথিবী,তুমি চাইলে
আমার হৃদয় এর CONTROL ROOM এর CRT তে
মনিটরিং করে দেখতে পার।আমাদের
ভালবাসাই কেউ বাধা দিলে আমি তাকে
INCINARETOR এ বাণ্ করে দিবো, যামেলা
করলে AIR KICK মেরে OVER BOAT করে
দিবো।আমাদের ভালবাসা এত সহযে লিক
করবে না কারন আমি যে দুটি হৃদয় এর FLANGE
এর মাঝে GASKET দিয়ে রেখেছি।আমাদের
মাঝে যদি কনো প্রবলেম হয় আমরা
WORKSHOP এ বসে সমাধান করে নিব।মরিচা
ধরলে BROOM করে MOB মেরে PAINT করে
দিব।আমাদের ভালবাসার কথা যেন তোমার
বাবা জানতে না পারে জানলে তোমাকে
COMPRESSED AIR এর মত COMPRESSED করে
AIR BOLLLE এর মত রুম এ আটকে রাকবে,তখন
তুমি আবার চাপে পরে STANDBY GENERATOR
এর কাছে ভালবাসার LOAD SHIFT করে দিও
না আমি সারা জীবন আমার সাথে তমাকে
LASHING করে রাকবো।আমাদের ভালবাসা
আমরা STEEARING GEAR এর মত BRIDGE থেকে
নিয়এন করব।মাথা সব সময় AIR COOLER এর মত
কুল রাখবে,যদি কখোন মন খারাপ হয় তাহলে
সমস্ত দুঃখ গভীর রাতে MAGIC PIPE লাগিয়ে
OVERBOAT করে দিবা ভালবাসা কোনো
নিওম নিতির ধার ধারে না।দেখ এ খবর
আবার AIR LINE মত ফাটিএ বলে বেড়িও না
জানলে আমার SERVIOUR বাবা আমাদের
ভালবাসা কে DETAIN করে দিবে।আর আমার
বাবা আমাকে বাসা থেকে SING OFF করিয়ে
দিবে।আর যদি তার পর ও আমাদের ABONDON
করে দায় আমরা LIFEBOAT নিয়ে পালিয়ে
যাব।তখন RADDER দিএ CHARTWORK করেও
আমাদের খুজে পাবে না,VHF দিয়েও
যোগাযোগ করতে পারবে না আর এভাবেই
আমরা MALAKKA STATE এর দিকে এগোব,আজ
আর নয় আমার EXHUAST TEMPERATURE বেরে
গাছে তাই এখানেই শেষ করছি,তুমি আমার
LUB OIL তুমি আমার GEAR OIL তুমি আমার সব।

Sunday, 5 February 2023

শরীর পুরে গেলে যা করণীয়

 শরীর আগুনে পুড়ে গেলে তাৎক্ষণিক করনীয়ঃ

পুড়ে যাওয়া সাধারণত তিন ধরনের।
*১ম ডিগ্রী
*২য় ডিগ্রী ও
*৩য় ডিগ্রী।
১ম ডিগ্রীঃ তাপ লেগে চামড়া লাল হয়ে যায়।কোনো ফোস্কা পড়ে না।
২য় ডিগ্রীঃ চামড়া পুড়ে ফোস্কা পড়ে।
৩য় ডিগ্রীঃ পুড়ে যাওয়ার গভীরতা চামড়া ভেদ করে মাংস পর্যন্ত বিস্তৃত হয়।
পুড়ে যাওয়া রোগীর প্রাথমিক চিকিৎসাঃ
*রোগীকে দ্রুত আগুনের উৎস থেকে সরিয়ে আনতে হবে।
*পরনের কাপড়ে আগুন লাগলে মোটা কাপড় বা কম্বল দিয়ে রোগীকে জড়িয়ে ধরতে হবে।
*মাটিতে শুয়ে গড়াতে হবে। এতে আগুন নিভে যাবে।
*শরীরের যে অঙ্গ পুড়েছে সেখানে প্রচুর পানি ঢালতে হবে।
১ম ডিগ্রী পোড়ার ক্ষেত্রেঃ শুধুমাত্র পানি ঢাললেই হবে, আর কোনো চিকিৎসার প্রয়োজন নেই।পানি ঢালতে হবে ১৫ মিনিট থেকে ২০ মিনিট।
২য় ডিগ্রী পোড়ার ক্ষেত্রেঃ লম্বা সময় ধরে পানি ঢালতে হবে, ১-২ ঘণ্টা পর্যন্ত। এক্ষেত্রে ফোস্কা গলানোর দরকার নেই। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
৩য় ডিগ্রী পোড়ার ক্ষেত্রেঃ যত দ্রুত সম্ভব রোগীকে হাসপাতালে নেওয়া উচিত। হাপাতালে নেওয়ার পূর্বে পোড়া স্থানে পানি ঢালতে হবে। এই ধরনের বিপদে সম্মুখিনের জন্য সবসময় এন্টি বার্ন ক্রিম সাথে রাখা যায়।
শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন প্লিজ।
ধন্যবাদ