XY: আপনার নামটা জানতে পারি?
XX: Sorry, I have a boyfriend.
XY: মালিক থাকলে গাড়ির নাম জানা যাবে না এ কেমন কথা?
XX: বেশি স্মার্টনেস দেখাবেন না। আমাকে সস্তা মেয়ে ভেবে ভূলও করবেন না।
XY: একটা দামী লেটেস্ট মডেলের গাড়ি হ্যান্ডেল করতে চাইলে স্মার্টনেসের দরকার আছে।
XX: সব কিছুতেই গাড়ি টানছেন কেন? সমস্যা কি?
XY: আপনাকে কিন্তু প্রতিদিন আপনার গাড়িটাই টেনে নিয়ে যায়। কোন সমস্যা নেই। তা, আপনার নামটা তো বললেন না?
XX: নাতাশা। এবার খুশি? আর বেশি আগাবেন না। আমার কাজ আছে, যেতে হবে।
XY: ঠিকানা আর ফোন নাম্বারটা কি পেতে পারি?
XX: দেখুন, বেশি জ্বালাতন করবেন না।
XY: দেখুন, Engine এর ভেতর Fuel এর Combustion হয় বলেই আজকে গরুর গাড়িতে চলতে হয় না।
XX: বেশ কথা জানেন দেখছি। তা আপনি আসলে চান টা কি?
XY: আপনার হৃদয় Engine এ আমার প্রেমের Turbo-charger স্থাপন করতে।
XX: লাভ নেই। আগেই বলেছি বয়ফ্রেন্ড আছে।
XY: super-charger লাগানো থাকলে বদলে ফেলুন। তার থেকে Turbo-charger ইফিশিয়েন্ট বেশি।
XX: আপনার চেহারাটা একবার আয়নায় দেখেছেন? সাহস হলো কিভাবে আমাকে প্রেমের কথা বলার?
XY: বাহিরের Body-Work দেখেই সব বিচার করবেন না। ভেতরের Engine ভাল না হলে সৌন্দর্যের কোন দাম নেই।
XX: আমার বয়ফ্রেন্ডের অনেক টাকা পয়সা। কি আছে আপনার? হাহ?
XY: Perfectly Tuned না হলে দামি Parts থাকলেও লাভ নেই। যতই দামি আর শক্তিশালি Engine থাকুক না কেন, Universal joint এর alignment ঠিক না থাকলে Vibration হবেই। আমার আছে একটা Perfectly Tuned মন। আর কি চাই?
XX: নাহ। কথায় পারা যাবে না দেখছি। আচ্ছা পাচ মিনিট টাইম দিলাম। এই সময়ের মধ্যে আমাকে ইম্প্রেস করতে হবে। না পারলে আপনার চেহারা দেখাবেন না আমাক আর।
XY: প্রিয়তমা, আমাদের মধ্যে থাকবে Differential এর মত ভালোবাসা। তুমি চাপে থাকলে আমি বেশি পরিশ্রম করে সামলে নেব। আমি চাপে থাকলে তুমি। এভাবে আমরা সকল বাধা বিপত্তি থেকে Turn নেব। আমাদের বন্ধন হবে Universal Joint এর মত। তোমার আর আমার পছন্দ অপছন্দ আলাদা হলেও Universal joint এর মত আমাদের ভেতর ভালোবাসা Transmit হবে। আর আমাদের পারিবারিক জীবন হবে Continuously Variable Transmission এর মত। যখন যতটা প্রেম দরকার ঠিক ততটাই প্রেম পাবে কোন আকস্মিকতা ছাড়াই। আমাদের প্রেম হবে একটা Perfect Aerodynamic Shape এর মত। যতই ঝড় বয়ে যাক না কেন, কোন Drag force ই আমাদের দমাতে পারবে না। বেশি ঝড় আসলে ভালোবাসার Aerofoil উঠিয়ে দেব যাতে তুমি নির্ভার থাক। 6 piston Hydraulic Disk Brake এর মত পাহাড়সম বিপদকেও থামিয়ে দেব। একটি দায়িত্বশীল Hydraulic Shock Absorber এর মত জীবনের প্রত্যেকতা খানা-খন্দক থেকে তোমাকে আরামে রাখব। একটি অতি রেসপন্সিভ Power Steering System এর মত তুমি যেদিকে নিতে চাইবে সেদিকে যাব। বিয়ের পর আমাদের বাসার Interior হবে আরামদায়ক, Electrical System হবে নির্ভরযোগ্য। আর সব থেকে বড় কথা, একটি আদর্শ Racing Tyre এর মত তোমাকে সব সময় Grip করে রাখব।
XX: হয়েছে হয়েছে। আর জ্ঞান ফলানো লাগবে না। অসহ্য!! (কপট রাগ দেখানোর ইমো হুইবে। ) খাতা কলম বের করে নোট করেন তো, Garage Address: (" ")
License number: 01677******
XY: হে হে। ধন্যবাদ। তবে দুঃখিত, লেটেস্ট মডেল গাড়িই যখন কিনব তখন Second Hand কেন কিনব বলেন?
XX: (রেগে গিয়ে) তাহলে এতখন মশকরা করলেন আমার সাথে!
XY: আসলে নতুন গাড়ি কেনার আগে second hand টা চালিয়ে দেখলাম নিয়ন্ত্রনে রাখতে পারব কিনা। আর যে গাড়ি একটু চেষ্টা করলেই তার মালিকের হাত থেকে আরেকজনের হাতে চলে যায় তার Security System মোটেই ভালো নয়। আজ আসি। নতুন গাড়ির Design করতে হবে। আপনার বয়ফ্রেন্ডকে বলবেন Security System Upgrade করতে।
#Girl_shocks_Engineer_rocks
No comments:
Post a Comment