Sunday, 5 February 2023

শরীর পুরে গেলে যা করণীয়

 শরীর আগুনে পুড়ে গেলে তাৎক্ষণিক করনীয়ঃ

পুড়ে যাওয়া সাধারণত তিন ধরনের।
*১ম ডিগ্রী
*২য় ডিগ্রী ও
*৩য় ডিগ্রী।
১ম ডিগ্রীঃ তাপ লেগে চামড়া লাল হয়ে যায়।কোনো ফোস্কা পড়ে না।
২য় ডিগ্রীঃ চামড়া পুড়ে ফোস্কা পড়ে।
৩য় ডিগ্রীঃ পুড়ে যাওয়ার গভীরতা চামড়া ভেদ করে মাংস পর্যন্ত বিস্তৃত হয়।
পুড়ে যাওয়া রোগীর প্রাথমিক চিকিৎসাঃ
*রোগীকে দ্রুত আগুনের উৎস থেকে সরিয়ে আনতে হবে।
*পরনের কাপড়ে আগুন লাগলে মোটা কাপড় বা কম্বল দিয়ে রোগীকে জড়িয়ে ধরতে হবে।
*মাটিতে শুয়ে গড়াতে হবে। এতে আগুন নিভে যাবে।
*শরীরের যে অঙ্গ পুড়েছে সেখানে প্রচুর পানি ঢালতে হবে।
১ম ডিগ্রী পোড়ার ক্ষেত্রেঃ শুধুমাত্র পানি ঢাললেই হবে, আর কোনো চিকিৎসার প্রয়োজন নেই।পানি ঢালতে হবে ১৫ মিনিট থেকে ২০ মিনিট।
২য় ডিগ্রী পোড়ার ক্ষেত্রেঃ লম্বা সময় ধরে পানি ঢালতে হবে, ১-২ ঘণ্টা পর্যন্ত। এক্ষেত্রে ফোস্কা গলানোর দরকার নেই। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
৩য় ডিগ্রী পোড়ার ক্ষেত্রেঃ যত দ্রুত সম্ভব রোগীকে হাসপাতালে নেওয়া উচিত। হাপাতালে নেওয়ার পূর্বে পোড়া স্থানে পানি ঢালতে হবে। এই ধরনের বিপদে সম্মুখিনের জন্য সবসময় এন্টি বার্ন ক্রিম সাথে রাখা যায়।
শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন প্লিজ।
ধন্যবাদ

No comments:

Post a Comment